বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পুলিশ হত্যায় গ্রেপ্তার ৬, সন্ত্রাসী ডেভিড গুলিবিদ্ধ বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের ফতুল্লায় আগুনে পদ্মা রেল সেতুর পিলার ক্ষতিগ্রস্ত, কমানো হয়েছে ট্রেনের গতি সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার ডেভিডের মৃত্যুর ২২ বছর: ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসীর তকমা হকারদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জনদূর্ভোগ কমাতে মাঠে নামল সিদ্ধিরগঞ্জ শ্রমিক দল নিষিদ্ধ আওয়ামী লীগকে সংগঠিত করতেঃ সোনারগাঁ থানা এলাকায় আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদের গোপন বৈঠক ; গোয়েন্দা সংস্থার নজরদারির প্রয়োজন

নারায়ণগ‌ঞ্জের পরিবহ‌ন সেক্ট‌রে ওসমান রাজত্ব পাহাড়ায়‌ বিএন‌পি নেতাকর্মী !

  • আপডেট সময় শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১১.৩৫ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

বি‌শেষ প্রতি‌বেদক : রাহুর প্রভাব থে‌কে মু‌ক্তি পায়নি নারায়ণগ‌ঞ্জের প‌রিবহন ‌সেক্টর। এখ‌নো চল‌ছে সেই ওসমা‌নিয় রাজত্ব। গেল ৫ আগ‌স্টে ছাত্র-জনতার আন্দোল‌নের পর আওয়ামীলী‌গের প্রভাবশালী এম‌পি শামীম ওসমানসহ অসংখ‌্য নেতাকর্মীরা পা‌লি‌য়ে বেড়াচ্ছে। ত‌বে নারায়ণগ‌ঞ্জের প‌রিবহন মা‌ফিয়া চক্রটি এখ‌নো বহাল ত‌বিয়‌তে র‌য়ে‌ছে।

জানা গে‌ছে, প‌রিবহন মা‌ফিয়া‌দের অন‌্যতম মুখ, শামীম ওসমা‌নের প‌রিবহ‌নের ক‌্যা‌শিয়ার খ‌্যাত দিদার এখন বিএন‌পি নেতাকর্মী‌দের ঢাল বা‌নি‌য়ে‌ছে। তাই এবার ওসমান রাজত্ব পাহাড়ায় ব‌্যবহার করা হ‌চ্ছে দ‌লটির ‌কিছু নেতাকর্মী‌দের। ইতম‌ধ্যে বন্ধু প‌রিবহ‌নকে সচল রাখ‌তে সকল প্রচেষ্টা সম্পন্ন হ‌য়ে‌ছে। ত‌বে ‌বিগত সম‌য়ে ওসমান‌দের প্রভাব দেখা‌লেও এবার বিএন‌পি নেতাকর্মী‌দের সা‌থে সখ‌্যতা গ‌ড়ে তো‌লে‌ছে চতুর দিদার। আবা‌রো বিগত সম‌য়ের মত প‌রিবহন সেক্ট‌রে শুরু ক‌রে‌ছে চাঁদাবা‌জি ও নৈরাজ‌্য। এরই ধারাবা‌হিকতায় চাঁদা না দেয়ায় অন‌্য মা‌লিক‌দের বৈধতা থাক‌লেও তাদের প‌রিবহন নি‌য়ে নানা প্রতিব‌ন্ধকতা সৃ‌ষ্টি কর‌ছে দিদার ও বিএন‌পির নেতাকর্মীরা।

এমন অ‌ভি‌যো‌গে বৃহস্প‌তিবার ১৯ সে‌প্টেম্বর নারায়ণগঞ্জ ফতুল্লা ম‌ডেল থানায় এক‌টি সাধারণ ডা‌য়েরী ক‌রে‌ছে ভুক্ত‌ভোগী মা‌লিক‌দের প‌ক্ষে আল আমিন মির্জা। তি‌নি উল্লেখ ক‌রে‌ছেন, র‍্যাবের ক্রস ফায়ারে নিহত শির্ষ সন্ত্রাসী মমিনুল্লাহ ডেবিড এর ছোট ভাই বিবাদী মাহাবুব উল্লাহ তপন, মোঃ দিদারুল ইসলাম, রুবেল, জাহাঙ্গীরসহ অজ্ঞাতনামা ২/৩ জন তাদের নানাভা‌বে হুমকী দি‌চ্ছে। এমন‌কি বন্ধু পরিবহন লিঃ এর একজন বৈধ শেয়ার হোল্ডার হওয়া স‌ত্বেও বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সহ চাঁদা দাবী কর‌ছে। পু‌র্বে এমন ঘটনার শিকার হওয়ার উল্লেখিত বিবাদীরাসহ আরো বিবাদীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলাও রুজু করা হ‌য়ে‌ছে। ত‌বে আসামীরা গ্রেপ্তার না হওয়ায় বার বার হয়রানী ও হুমকী দি‌য়ে যা‌চ্ছে। যার মামলা নং-০৫, তারিখ-১১/০৯/২০২৪ইং।

তি‌নি আরো জানান, বিএন‌পি নেতাকর্মী‌দের ব‌্যবহার ক‌রে শামীম ওসমা‌নের অন‌্যতম সহ‌যোগী দিদার এখন প‌রিবহন ‌সেক্ট‌রে ওসমান‌দের রাজত্ব বহাল রে‌খে‌ছে। এখ‌নো পুর‌নো দোসররা এই প‌রিবহ‌নের টাকায় অপরাধ সংগ‌টিত কর‌তে অপ‌চেষ্টা চালা‌চ্ছে। আর তার সহ‌যোগী হি‌সে‌বে অন‌্যতম ভূ‌মিকা রাখ‌ছে দিদার।

এছাড়াও স্বেচ্ছা‌সেবক দল নেতার বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ তো‌লে তি‌নি ব‌লেন, এই দিদার‌কে সা‌র্বিকভা‌বে সহ‌যোগীতা কর‌ছে নগরীর স্বেচ্ছা‌সেবকদ‌ল নেতা সাখাওয়াত ইসলাম রানা। বর্তমা‌নে প‌রিবহন সেক্টর নিয়ন্ত্রণে রানা যেন বি‌শেষ ভূ‌মিকায় কাজ কর‌ছে। ত‌বে কি কার‌ণে বিএন‌পি নেতাকর্মীরা তা‌কে সহ‌যোগীতা কর‌ছে সেটাই বোধগাম‌্য হয় না। এ নি‌য়ে দ‌লটি বদনামের ভা‌গিদার হ‌চ্ছে। শীর্ষ নেতাদের এ বিষ‌য়ে পদ‌ক্ষেপ নেয়া জরুরী ব‌লে আমি ম‌নে ক‌রি।

এদি‌কে গণমাধ‌্যমকে স্বেচ্ছা‌সেবকদ‌ল নেতা সাখাওয়াত ইসলাম রানা জা‌নি‌য়ে‌ছি‌লেন, আমি মা‌লিকদের সা‌থে সম্পর্কের কার‌ণে কথা ব‌লে‌ছিলাম। আর অনু‌রোধ ক‌রে‌ছিলাম, যেন আমদানীর টাকাগু‌লো ফেরৎ দেয়। অন‌্যকিছু না। আর আমি শুধু বাঁধন, গ্রিন ঢাকা প‌রিবহ‌নেই আছি। আমি শুধু কথা ব‌লে‌ছিলাম, কাউকে হুমকী দেয়‌নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort