মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন আদমজী ইপিজেডে আবারও চার নারী শ্রমিক অসুস্থ আদালত চত্বরে হত্যা মামলার আসামি শেখ সিফাতকে মারধর সংঘর্ষের ১৮ দিন পর খুলছে তোলারাম কলেজের ছাত্রাবাস সরকারি নিয়মেই বদলি, অপপ্রচারকারীদের বিরুদ্ধে দুই জিডি সিভিল সার্জনের নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন।

নাছির হত্যা মামলার আসামি ৫ দিনের রিমান্ডে, আদালতে পুলিশের সামনেই মারধর

  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২৬, ১.২১ পিএম
  • ২১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদমারী এলাকার ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী মো. নাছির উদ্দিন হত্যা মামলার আসামি শরীফকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের সামনেই তাকে মাটিতে ফেলে মারধর করে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আসামি শরীফের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানির জন্য কোর্ট হাজত থেকে আদালতে নেওয়ার পথে নিহত নাছির উদ্দিনের স্বজন ও এলাকার লোকজন আসামি শরীফের ওপর হামলার চেষ্টা করে। একপর্যায়ে আদালতের দরজার সামনে শরীফ পড়ে গেলে বিক্ষুব্ধ জনতা তাকে মাটিতে ফেলে মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও আইনজীবীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাকে নিরাপদে আদালতে নেওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সালাউদ্দিন ভূঁইয়া সবুজ বলেন, তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত দুই পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আসামিকে মারধরের বিষয়ে তিনি বলেন, “হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। আসামিকে সামনে পেয়ে বিক্ষুব্ধ মানুষ নিজেদের সংযত রাখতে পারেনি। তবে আইনজীবী ও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, “হত্যা মামলার আসামিকে আদালতে নেওয়ার পথে একটি পক্ষ হামলার চেষ্টা করেছিল। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

উল্লেখ্য, চলতি বছরের ১৪ মে ফতুল্লার চাঁদমারী মাউরাপট্টি এলাকায় ডিশ লাইন ব্যবসায়ী মো. নাছির উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি শরীফকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort