বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি

নদীতে ফেলে শিশু হত্যায় আসামির যাবজ্জীবন

  • আপডেট সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৪.১৬ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিয়াম নামে ৬ বছরের এক শিশুকে নদীতে ফেলে হত্যার ঘটনায় মিঠু ভূইয়া (৩১) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মিঠু ভূইয়া রূপগঞ্জের গন্ধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পৃথক অন্য ধারায় ১০ বছর ও ৭ বছরের কারাদণ্ড এবং প্রত্যেক ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আসামি মিঠু ট্রলি গাড়ির হেলপার ছিলেন। সেই ট্রলি গাড়ির মালিক ছিলেন নিহত শিশুর বাবা রূপগঞ্জের বিরাব এলাকার মোফাজ্জল হোসেন। আর এই মোফাজ্জলের সাথে হেলপার মিঠুর কোনো এক বিষয়কে কেন্দ্র করে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মিঠুকে চর থাপ্পর মেরেছিলেন মোফাজ্জল। এ নিয়ে মিঠু ক্ষিপ্ত ছিলেন।

সেই ঝগড়ার জের ধরে ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর মোফাজ্জল হোসেনের শিশু সন্তান সিয়ামকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কাঞ্চন ব্রিজের উপরে নিয়ে নদীতে ফেলে দেন মিঠু। সেই সাথে ফোন করে বলেন, ছেলের আশা ছেড়ে দেওয়ার জন্য। এই ঘটনায় মোফাজ্জলের স্ত্রী ফারজানা বাদী হয়ে রপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আদালত সেই মামলার বিচার কার্যক্রম শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ ৮ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort