সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাল সনদে সরকারি ৫৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, অপপ্রচারের দাবি সিভিল সার্জনের বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,,

নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ

  • আপডেট সময় রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৯.৪৪ এএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর মেঘনা নদী থেকে অমিত হাসান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বৈদ্যেরবাজার নৌ-ফাঁড়ির পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের বাড়ি মুন্সিগঞ্জের সদর উপজেলায় বলে জানিয়েছেন পুলিশ। তবে তার সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের সদর উপজেলার একটি রেন্ট এ কার গ্যারেজে অমিত হাসান শ্রমিক হিসেবে কাজ করতেন। গত শুক্রবার মুন্সিগঞ্জ থেকেএকটি পারিবারিক সফরে তারা ট্রলার যোগে সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বেড়াতে আসেন। বেড়ানো শেষে বিকেলে ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে অমিত হাসান নামের ওই যুবক নিখোঁজ হয়। পরে বেড়াতে আসা লোকজন নিখোঁজ যুবককে রেখেই বাড়িতে চলে যান। পরে শনিবার দুপুরে ওই যুবকের মরদেহ নদীতে ভেসে উঠে। এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে নৌঁ ফাঁড়ি পুলিশে খবর দেয়। সন্ধ্যায় পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

বৈদ্যেরবাজার নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, মেঘনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort