সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নতুন এয়ারলাইন চালু করছে সৌদি আরব

  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৪.৪০ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

রিয়াদ এয়ার নামে নতুন জাতীয় এয়ারলাইন চালু করতে যাচ্ছে সৌদি আরব। রোববার দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ ঘোষণা দিয়েছেন। এই এয়ারলাইনের প্রধান নির্বাহী হিসেবে টনি ডগলানের নাম ঘোষণা করেছেন তিনি।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের শতাধিক গন্তব্যে পরিষেবা দিবে রিয়াদ এয়ার। নতুন এয়ারলাইন সৌদি আরবের তেল বিক্রির আয়ের বাইরেও জিডিপি প্রবৃদ্ধিতে ২০০ বিলিয়ন ডলার যোগ করবে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুই লাখেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে।

 

নতুন করে আরেকটি জাতীয় এয়ারলাইন চালু করায়, আঞ্চলিক বিমান সংস্থাগুলো যাত্রী সঙ্কটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আঞ্চলিক জায়ান্ট এমিরেটস, কাতার এয়ারওয়েজ এবং তুর্কি এয়ারলাইন্স বর্তমানে করোনা মহামারির পর তাদের ক্ষয়ক্ষতি লাঘবের চেষ্টা করছে।

গত বছরের অক্টোবরে, সৌদি আরব বিমান নির্মাণ সংস্থা এয়ারবাসের কাছ প্রায় ৪০টি এ৩৫০ বিমান কিনতে চেয়েছিল। এ বিষয়ে এয়ারবাসের সঙ্গে আলোচনাও হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) প্রধান কর্মকর্তা ওই সময় রয়টার্সকে বলেছিলেন, তাদের নিজেদের এবং একটি পরিকল্পিত নতুন ক্যারিয়ারের জন্যই বোয়িং ও এয়ারবাসের সাথে আলোচনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort