শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন। বুলবুল হত্যা: বন্দরের সিফাত বাহিনীর প্রধানসহ আটক ৯ ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আড়াইহাজারে একই পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি

ধলেশ্বরীর তীরের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৩.৫৩ এএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

ধলেশ্বরী নদীর জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। বুধবার (২৬ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুন্সীগঞ্জ লঞ্চঘাট ও হাটলক্ষীগঞ্জ এলাকায় এই অভিযান চালানো হয়।

এসময় এক্সাভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় অর্ধশতাধিক ছোট-বড় অবৈধ স্থাপনা। দখলমুক্ত করা হয় নদী তীরের দখলকৃত জায়গা। অভিযানের নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।

অভিযানে অন্যদের মধ্যে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো: মুস্তাফিজুর রহমান, উপ-পরিচালক মো: মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক এসএম সাজেদুর রহমান সহ সংশ্লিষ্টরা অংশ নেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নদীকে তার পুরানো সীমানায় ফেরানোর জন্য আজকে এই অভিযান। ২দিন ব্যাপী এই অভিযান চলবে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া হবে।

তিনি আরো জানান, মুন্সীগঞ্জের ধলেশ্বরী তীরবর্তী মুক্তারপুর পুরাতন ফেরিঘাট থেকে হাটলক্ষীগঞ্জ এলাকায় নদীর জায়গা দখল করেছে এমন ১০৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়। এসব উচ্ছেদের ২দিনের অভিযানে প্রথমদিন বুধবার অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তিনি জানান, উদ্ধার হওয়া জায়গায় মানুষের চলাচলের জন্য ওয়াকওয়ে ও বৃক্ষরোপণ করা হবে। বৃহস্পতিবার দ্বিতীয়দিনে এই অভিযানে বাকি অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হবে। তাদের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযানে উচ্ছেদ হওয়া ব্যবসাা প্রতিষ্টানগুলোর মধ্যে রয়েছে একটি জ¦ালানি তেলের দোকান, চায়ের দোকান, একটি খাবারের হোটেল সহ অন্যগুলো চায়ের টং দোকান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort