বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

দ্বিতীয় বিতর্ক চায় কমলা শিবির

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৩.৫০ এএম
  • ১৫০ বার পড়া হয়েছে

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রথম মুখোমুখি বিতর্কে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নৈপুণ্যে সন্তোষ প্রকাশ করেছে তার প্রচার শিবির। এখন তারা ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বিতর্ক আয়োজনের আহ্বান জানিয়েছেন। খবর ওয়াশিংটন পোস্টের।

কমলার প্রচারশিবিরের মুখপাত্র জেন ও’ম্যালি ডিলন এক বিবৃতিতে আগামী মাসে ওই বিতর্ক আয়োজনের পরামর্শ দিয়েছেন। তিনি প্রশ্ন রেখেছেন, ‘ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দ্বিতীয় বিতর্কের জন্য প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প কি রাজি?’

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর অনুযায়ী ডিলন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ ব্যালট বাক্সে জবাব দেবেন, তারা কমলা হ্যারিসের সঙ্গে এগিয়ে যেতে চান, না কি ট্রাম্পের সঙ্গে পিছিয়ে যেতে চান। ভোটাররা মঙ্গলবার রাতে এটাই দেখেছেন এবং অক্টোবরে দ্বিতীয় বিতর্কেও তা দেখতে চান। ভাইস প্রেসিডেন্ট হ্যারিস দ্বিতীয় বিতর্কের জন্য তৈরি। ডোনাল্ড ট্রাম্প কি বিতর্কে রাজি?’

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট। এর আগে প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে আর কোনো বিতর্কের ঘোষণা এখন পর্যন্ত নেই। তবে আগামী ১ অক্টোবর কমলার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ এবং ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্সের মধ্যে বিতর্কের কথা রয়েছে। সিবিএস নিউজ ওই বিতর্ক আয়োজন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort