মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

দেওভোগে সাইফুল্লাহ বাদলের পক্ষে কর্মী সভা

  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ৪.৪১ এএম
  • ৫৬৫ বার পড়া হয়েছে

ফতুল্লার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে এম সাইফউল্লাহ বাদলকে আবারো নির্বাচিত করার আহবান জানিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। তারা বলেন, একজন যোগ্য ব্যক্তি এবং কাশিপুরের অভিভাবক এম সাইফউল্লাহ বাদলকে উন্নয়নের স্বার্থে ফের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই।

 

শনিবার (৯ অক্টোবর) বিকেলে ফতুল্লার পশ্চিমনগরে কাশিপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে যৌথ কর্মী সভায় বক্তারা এ আহবান জানান।

বক্তারা আরো বলেন, সাইফউল্লাহ বাদল আমাদের সকলের অহঙ্কার। দলমত নির্বিশেষে চেয়ারম্যান হিসাবে ওনাকে আমাদের প্রয়োজন। উনি শুধু চেয়ারম্যান নয়, উনি কাশিপুরের গর্ব। আমরা চেয়ারম্যান হিসাবে কেন নির্বাচন করি এবং করতে চাই, যাকে দিয়ে এলাকার উন্নয়ন হয়, জনগন যার কাছ থেকে সেবা পায় এবং সুখ দু:খে যাকে পাশে পায় তাকেই চেয়ারম্যান হিসাবে পেতে চায়। আর সাইফউল্লাহ চেয়ারম্যান হওয়ার গত ৫ বছরে নজিরবিহীন উন্নয়ন করেছেন। সব সময় উনি সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে। তাই চোখ বুজে আগামী নির্বাচনে সাইফউল্লাহ বাদলকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।

সন্ত্রাসী নয় শান্তি চাই এ শ্লোগান দিয়ে বক্তারা বলেন, সাইফউল্লাহ বাদল কাশিপুরবাসীর জন্য শান্তির দুত। উনি কাশিপুরের চেয়ারম্যান হওয়ার পর মানুষ শান্তিতে বসবাস করতে পারছে। কোন সন্ত্রাসী, চাঁদাবাজ মানুষকে ডিস্টার্ব করতে সাহস পায় না শুধু মাত্র সাইফউল্লাহ বাদলের কারনে। সাইফউল্লাহ বাদল না থাকলে কাশিপুর ওনার অভাব বুজতে পারবেন। শান্তিতে বসবাস করা সম্ভব হবে না। সন্ত্রাসী, চাঁদাবাজি বেড়ে যাবে। তাই বলছি শান্তির জন্য সাইফউল্লাহ বাদলকে আমাদের প্রয়োজন।

যৌথ কর্মী সভায় কাশিপুর ৯ নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি রূপচান শিকদারের সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা শফিউল আলম রেজার সঞ্চানালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহসভাপতি আশরাফুল আলম। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহপ্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, সদস্য দুলাল হোসেন, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তার, সাবেক ছাত্র নেতা তাসলিম হোসেন, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সস্পাদক হুমায়ন কবির, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়শনের পরিচালক আমিরুল্লাহ রতন, স্থানীয় সমাজ সেবক শেখ ইব্রাহিম, মনির হোসেন নিমাই, এড মরিয়ম আক্তার, হারুন অর রশিদ, শাহাদাত উল্লাহ হাসু, রহিম শিকদার, জান্নাতুল নাঈম, মাহাবুব শিকদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort