বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজনীতি ও আমলাতন্ত্রের দুর্নীতির চক্রে রাষ্ট্রের ক্ষয় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনৈতিক আবদার না মেটানোয় ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ টঙ্গিবাড়ীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বহুতল ভবন হিসেবে নতুন রূপে ফিরবে জিয়া হল: এমপি কালাম কুমির আতঙ্কে দিন পার করছেন বন্দরের তিনগাঁওবাসী, উদ্ধারে চলছে তৎপরতা বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যা, গ্রেপ্তার তাফসীর স্বাধীন রাষ্ট্র, পরাধীন মানুষ—বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি ভাঙ্গায় নামজারি নিয়ে বিস্ফোরক অভিযোগ, বিক্রি হয়ে যাওয়া জমিতেও ‘কাল্পনিক নামজারি’

দীর্ঘ ১৩ বছর পর বুধবার সিরিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

  • আপডেট সময় মঙ্গলবার, ২ মে, ২০২৩, ১.১১ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

আগামী বুধবার সিরিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি। আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে এ সফরকে ‘টার্নিং পয়েন্ট’ বলে অভিহিত করেছেন দামেস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবারি।
রাইসির এ সিরিয়া সফর হবে গত ১৩ বছরের মধ্যে দেশটিতে কোনো ইরানি প্রেসিডেন্টের প্রথম সফর। সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০১০ সালে সর্বশেষ দামেস্ক সফর করেছিলেন।
আকবারি ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পশ্চিমা বিশ্বের আধিপত্যের মোকাবিলায় প্রেসিডেন্ট রাইসির দু’দিনব্যাপী দামেস্ক সফর দু’দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করবে।
ইরানি রাষ্ট্রদূত বলেন, প্রেসিডেন্ট রাইসির এ সফর শুধু তেহরান ও দামেস্কের স্বার্থই রক্ষা করবে না সেইসঙ্গে এর ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও উপকৃত হবে। আকবারি বলেন, আঞ্চলিক পরিস্থিতিতে যে পরিবর্তন ঘটছে তার প্রেক্ষাপটে এই সফর হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দামেস্কে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ইরনাকে আরও বলেছেন, প্রেসিডেন্ট রাইসির আসন্ন সিরিয়া সফরের ফলে আরও যেসব দেশ মার্কিন আধিপত্য ও নিষেধাজ্ঞার শিকার তারাও আশাবাদী হয়ে উঠবে এবং মার্কিন বিরোধী বলয়ে যোগ দিতে উৎসাহী হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort