রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

দালালি করলে জনগণ ক্ষমা করবে না: প্রশাসনকে জামায়াত নেতা জব্বার

  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২৬, ১২.৪২ পিএম
  • ২০ বার পড়া হয়েছে

ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।

শুক্রবার (৫ জুন) সকালে ইউনাইটেড ক্লাব মিলনায়তনে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা আবদুল জব্বার দুনিয়ার ‘ক্ষণস্থায়ী ও জাগতিক’ চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে আখেরাতের জীবনকে প্রাধান্য দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও দলীয় নেতা-কর্মীদের দিক-নির্দেশনা দেন।

এ সময় আসন্ন ইউপি নির্বাচনে এনায়েতনগর ইউনিয়নে দলের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করে জামায়াতে ইসলামী।

আবদুল জব্বার বলেন, “যে ভাইকে আজকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে ছাত্রনেতা হিসাবে রাজপথ আন্দোলনে তার একটি চক্ষু হারিয়েছেন। আজ তার একটি চোখ নেই। সন্ত্রাসী আওয়ামী লীগ কি পরিমাণ জুলুম করেছে আপনারা তা উপলব্ধি করেছেন। আজকে এই জীবন্ত শহীদ হাফেজ আব্দুল মোমিন ভাইকে এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাদের হাতে তুলে দিলাম। আশা করি আপনারা তাকে জীবন বাজি রেখে জনগণের ভোটের আমানত উদ্ধার করবেন।”

“জনগণ মনে করে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে তারা ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা একটিও বাস্তবায়ন করতে পারেন নাই। বরং তারা এই কার্ড সেই কার্ড দিতে গিয়ে সেখানে ও তারা চাঁদাবাজি করেছে। তারা দফায় দফায় যেভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি , বিদ্যুতের মূল্যসহ নিত্যপণ্যের দাম পরিকল্পিতভাবে বৃদ্ধি করছেন। এতে প্রমান করে সরকার তাদের ওয়াদা রক্ষায় ব্যর্থ,” বলেন তিনি।

প্রশাসনের উদ্দেশ্যে এ জামায়াত নেতা বলেন, “সারাদেশে যে পরিমাণ চুরি, ছিনতাই, খুন-খারাপি ও মামলা বাণিজ্য হচ্ছে, এতে প্রমাণ করে আপনারা চব্বিশের আন্দোলনের আগে স্বৈরাচারীর তাঁবেদারি করেছেন, এখন নতুন করে ক্ষমতাসীন দলের দালালি করছেন। আপনারা যদি ন্যায় ইনসাফের পক্ষে কাজ না করতে পারেন জনগণ আপনাদের আর ক্ষমা করবে না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাফেজ আব্দুল মোমিন, ফতুল্লা পশ্চিম থানা আমীর মাওলানা নুরুল হক।

এনায়েতনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. ইউনুছ আলী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort