সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা

  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২, ৪.০৬ এএম
  • ৪৩৬ বার পড়া হয়েছে

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আকস্মিক পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে তার স্থলাভিষিক্ত হয়েছেন রাজ্য বিজেপির প্রেসিডেন্ট মানিক সাহা। দলীয় কোন্দলের কারণে শনিবার বিপ্লব কুমার পদত্যাগ করায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহাকে নিযুক্ত করা হয়েছে।

ত্রিপুরার বিধানসভার নির্বাচনের এক বছর আগে রাজ্যের শীর্ষ পদে নাটকীয় এই পদত্যাগের ঘটনা ঘটেছে। নতুন মুখ্যমন্ত্রী মানিক ত্রিপুরা বিজেপির প্রেসিডেন্ট। পেশায় দন্ত চিকিৎসক এই রাজনীতিক মাত্র গত মাসেই রাজ্য সভার এমপি নির্বাচিত হয়েছেন।

এর আগে, শনিবার বিপ্লব কুমার দেব বলেন, তিনি রাজ্যের গভর্নর এসএন আর্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাজ ভবনে গভর্নরের সাথে বৈঠকের পর পদত্যাগের ঘোষণা দেন ত্রিপুরার এই মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংগঠন শক্তিশালী করার জন্য তিনি কাজ চালিয়ে যান, দল সেটি চায়।

দলের জরুরি বৈঠকে অংশ নিয়ে বিপ্লব কুমার দেব নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম ঘোষণা করেছেন। একই সঙ্গে নতুন মুখ্যমন্ত্রীকে তিনি সহযোগিতা করবেন বলে জানান।

কে এই মানিক সাহা?

৬৭ বছর বয়সী দন্ত-চিকিৎসক ও রাজনীতিক মানিক সাহা গত ৩১ মার্চ বিজেপি-শাসিত উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যের একটি আসনের নির্বাচনে জয় লাভ করেন। ত্রিপুরা মেডিকেল কলেজ এবং আগরতলার বিআর আম্বেদকর মেমোরিয়াল টিচিং হাসপাতালের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক ডা. সাহা ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন। তিনি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও সভাপতি।

মানিক সাহা সদ্যবিদায়ী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ঘনিষ্ঠ সহযোগী এবং গত বছর বিজেপির ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি নির্বাচিত হন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort