বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬: টেকসই ভবিষ্যৎ গঠনে রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিট জাল সনদে সরকারি ৫৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, অপপ্রচারের দাবি সিভিল সার্জনের বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম

ত্বকী হত্যা মামলায় অন্যতম আসামি জামাই মামুন গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১.১৭ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ত্বকী হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

মঙ্গলবার (১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাবের সহকারী পরিচালক (এএসপি) সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন। ১ অক্টোবর রাতে তাবলীগ জামায়াতের ছদ্মবেশে ঢাকা থেকে খাগড়াছড়ির রামগড় যাওয়ার চেষ্টা করছিলেন মামুন। গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়িগামী বাস হতে আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব।

এদিকে গ্রেপ্তারের পর আসামিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করে র‍্যাব। এসময় আগামী রোববার (৬ অক্টোবর) মামলার রিমান্ড শুনানির দিন ধার্য করে আদালত।

ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ১৬ সেপ্টেম্বর রাতে জেলার সদর থানাধীন চাষাড়া এলাকা থেকে ইয়ার মোহাম্মদ পারভেজকে গ্রেপ্তার করা হয়। ৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে সাফায়েত হোসেন শিপন ও কালীরবাজার এলাকা থেকে মামুন মিয়া এবং ৯ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডি থেকে কাজল হাওলাদারকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। পরে ১১ সেপ্টেম্বর ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় মামলার আরেক আসামি আজমেরী ওসমানের সাবেক গাড়িচালক জামশেদ শেখকে।

২০১৩ সালের ৬ মার্চ বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বেরিয়ে স্থানীয় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। পরদিন তার ‘এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়, যেখানে দেখা যায় মেধাবী ত্বকী পদার্থবিজ্ঞানে সর্বোচ্চ ৩শ নম্বরের মধ্যে ২৯৭ পেয়েছেন। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort