বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মান কাজে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার ১

  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৩৯ এএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

বন্দরে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে বাংলাদেশের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর আংশিক নির্মান কাজ বন্ধ করে দেওয়ার হুমকির ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় একটি চাঁদাবাজি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ৪১(২৬)২২।

মামলার এজাহারভূক্ত আসামী ছালাম (৩৫) কে শুক্রবার রাতেই পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ছালাম ১৯নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার মৃত কামাল হোসেনের ছেলে। সংবাদ পেয়ে ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোকলেছুর রহমান চৌধরী গ্রেপ্তারকৃত ছালামকে মুক্ত করতে থানায় সুপারিশ করে ব্যর্থ হন।

জানা গেছে, ঢাকা বনানী ব্লক-জ রোড নং-১৮ ও বাড়ী নং ৩০ এর অস্থায়ী বাসিন্দা বর্তমানে বাংলাদেশ তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মান প্রকল্প সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার চাইনিজ নাগরিক দুয়ন উই এর নির্মানাধীন প্রকল্পের তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মান সংক্রান্ত আওতাভূক্ত একটি ষ্টীল ব্রীজ রয়েছে।

সেতু নির্মানের স্বার্থে উক্ত ষ্টীল ব্রীজটি খুলিয়া উক্ত জায়গাটি ফাঁকা করা অতীব জরুরী। উক্ত কাজের জন্য বাংলাদেশ সরকার সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডকে অনুমতি প্রদান করে।

এর ধারাবাহিকতায় ষ্ট্রীল ব্রীজ খোলার কাজ শুরু করতে গেলে গত ২২ ফেব্রুয়ারী হইতে অদ্যবধি পর্যন্ত বিভিন্ন সময়ে ফরাজিকান্দা এলাকার স্থানীয় চাঁদাবাজ মারুফ, একই এলাকার সেলিম, ম্যামল ওরফে রাব্বী ও সালামসহ অজ্ঞাত নামা ৩০/৩৫ জনের একটি সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রুপ ট্রলার যোগে, প্রাইভেট গাড়ী যোগে এমনকি মটর সাইকেল যোগে কাজের স্থানে এসে সুইচ গিয়ার চাকু, ধারালো চাপাতী ও দেশীও অস্ত্রসস্ত্র নিয়ে নির্মান শ্রমিকদের কাজে বাধা প্রদান করে আসছে।

প্রজেক্ট ম্যানেজার চাইনিজ নাগরিক দুয়ন উই এর কারন জানতে চাইলে ওই সময় স্থানীয় চাঁদাবাজরা জানায় এখানে কাজ করতে হলে ২০ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে এখানে কোন কাজ করা যাবেনা ।

দাবিকৃত চাঁদা না দিয়ে কাজ করলে নির্মান শ্রমিকদের হত্যা করা হবে বলে হুমকি প্রদান করে। পরে ওই প্রজেক্টের ম্যানেজার চাইনিজ নাগরিক দুইন ওই বাদী হয়ে উল্লেখিত চাঁদাবাজদের আসামী করে থানায় মামলা রুজু করলে পুলিশ ছালাম নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা বলেন, চাদাবাজীর অভিযোগে থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারে অভিযুক্ত অপরাপর চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort