বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬: টেকসই ভবিষ্যৎ গঠনে রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিট জাল সনদে সরকারি ৫৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, অপপ্রচারের দাবি সিভিল সার্জনের বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম

তারেক রহমান-সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ২.২৮ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
এ মামলার বাকি দুই আসামি ছিলেন, সাংবাদিক মাহাথীর ফারুকী খান ও কনক সারওয়ার।
সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১১ পৃষ্ঠার ওই রায় প্রকাশ করা হয়।
২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচার করে। পরদিন তারেক রহমান ও একুশে টেলিভিশনের মালিক আব্দুস সালামের নামে রাষ্ট্রদ্রোহের মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন ওই বছরেরই ৮ জানুয়ারি মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক এমদাদুল হক।
অভিযোগপত্রে তারেক ও সালামের সঙ্গে একুশে টেলিভিশনের প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান ও জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ারের নাম যোগ করা হয়। পরে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
এর বৈধতা চ্যালেঞ্জ করে আব্দুস সালাম হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট ২০১৭ সালে রুল ও স্থগিতাদেশ দেন। সেই রুলের শুনানি শেষে ৩১ অক্টোবর রায় দেওয়া হয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট এ এম মাহবুব উদ্দিন খোকন ও শাহদীন মালিক, আইনজীবী কায়সার কামাল, এস এম শাহজাহান ও মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.জসিম সরকার ও রাসেল আহাম্মদ, সহকারী অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন রাজি, শামীমা আক্তার বানু, লাবণী আক্তার ও কাজী মোহাম্মদ মনিরুজ্জামান।
৩১ অক্টোবর মাহবুব উদ্দিন খোকন জানিয়েছিলেন, এ মামলার শুরুইটাই বেআইনি। তাই তারেক রহমান ও আব্দুস সালামসহ সবার মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort