শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছক কষে পোশাক খাতে অস্থিরতা শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবিতে সমাবেশ

  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৯.৫৬ এএম
  • ১৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ সমবেশ করেছে তারাব পৌর বিএনপি। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বিশ^রোড এলাকায় এ সভার আয়োজন করা হয়।
তারাবো পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাবো পৌর বিএনপির সভাপতি সহিদুল্লাহ মুন্সি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান। সভায় আরো বক্তব্য রাখেন- তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, হাজী মফিজুর রহমান, হেলাল উদ্দিন, সিয়াম খান, তারাব পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, তারাব পৌর ছাত্রদলের সদস্য সচিব আনিছুর রহমান নাবির, বিএনপি নেতা আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তারাব পৌর ছাত্রদলের আহ্বায়ক মুজহারুল ইসলাম রাজিব।
সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের কোথাও সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ, নৈরাজ্য ও দখলবাজী করতে দেয়া হবে না। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এসব অন্যায়ের সাথে আপোষ করবেন না। তিনি সকলকে সুষ্ঠু ধারার রাজনীতি করার আহ্বান জানান। সভায় অন্তত ১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort