সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যৌতুক মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করছে না পুলিশ, অভিযোগ ভুক্তভোগী পরিবারের জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র এক মঞ্চে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলন বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহানবী কেন ‘মাদায়েনে সালেহ’ দেখতে নিষেধ করেছেন? বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রেকর্ড ব্যয়: পারমাণবিক অস্ত্র তৈরিতে বিশ্বজুড়ে খরচ ১১৯ বিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে মোঃ মামুন হোসেনের প্রথম প্রবন্ধগ্রন্থ “জীবনের বর্ণিল ক্যানভাস”

তল্লায় জমি নিয়ে দ্বন্দ্ব, চুরির অভিযোগে যুবককে নির্যাতন

  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৩.৩৬ এএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

সড়কের জমি নিয়ে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের জেরে বিদ্যুৎ চালিত পাখা (ফ্যান) চুরির অভিযোগে এক যুবককে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় ওই যুবকের পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়।

শনিবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে ফতুল্লার তল্লা রেল লাইন এর বিপরীত পাশে এই ঘটনা ঘটেছে।

পরে রাতে ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী যুবকের বড় ভাই মো. সিফাত হোসেন।

অভিযুক্তরা হচ্ছেন-তল্লা রেল লাইন রোডের বিপরীত পাশের মৃত খোকা মাহাজনের ছেলে মহাসিন (৪৫), তাঁর ভাই মুকুল মিয়া (৫৫) ও মুকুল মিয়ার ছেলে রামিম (২০)।

মো. সিফাত হোসেন অভিযোগে উল্লেখ করেন, ‘মহাসিন ও মুকুল মিয়া সর্ম্পকে আমার শ্বশুরের চাচাতো ভাই এবং রামিম মুকুল মিয়ার ছেলে। তারা আমার বাড়ির পাশের সড়কের জমি অবৈধ ভাবে দখল করার চেষ্টা করে আসছিল। আমি বাঁধা নিষেধ দিলে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ১৬ জুলাই বিকাল ৫টায় আমার ছোট ভাই মো. রিফাত হোসেন (১৮)কে একা পেয়ে মিথ্যা চুরির ঘটনা সাজিয়ে এলাপাতাড়ী মারধরসহ রক্তাক্ত জখন করে। ছোট ভাইয়ের চিৎকার শুনে আমি দৌড়ে গেলে আমাকেও লাঠি দিয়ে স্বজোরে আঘাত করে। এ সময় আশপাশের মানুষ এসে উদ্ধার করেন।’

এ সময় জমি না ছাড়লে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

অভিযুক্ত রামিম জানান, ‘বাদি মো. সিফাত হোসেনের স্বজনদের কাছ থেকে ২ শতাংশ জমি কিনেছেন রামিমের বাবা মুকুল মিয়া। জমিটি পুরো বুঝে পেলেও সামনের অংশে বাংলাদেশ রেলওয়ের কিছু জমি রয়েছে। সেখানে আমার বাবা বাড়ির প্রবেশদ্বার (গেইট) বানাতে চেয়ে ছিল। কিন্তু মো. সিফাত হোসেনরা বাঁধা দিচ্ছিলো। তা নিয়ে আমাদের সাথে ওদের দন্ধ ছিল। আজকে আমাদের বাসার সামনে রাখা যাত্রীবাহী বাস থেকে ফ্যান চুরি হয়। সিফাতের ভাই রিফাতকে চুরির বিষয়ে জিজ্ঞাসা করলে বির্তক সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতিতে গিয়ে পৌঁছায়।’

এ ঘটনায় তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ঘটনার তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort