বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

তল্লা’য় রেলওয়ের পরিত্যক্ত জমি নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ; যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

  • আপডেট সময় বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১২.০৯ পিএম
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ সদর থানাধীন তল্লা এলাকায় রেলওয়ের পরিত্যক্ত জমি দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হবার সম্ভাবনা ও চরম উত্তেজনা বিরাজ করছে বলে সূত্রে জানা যায়। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হবার সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন চলছে। তাদের এই উত্তেজনা বন্ধ করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ জরুরি বলে মনে করেন স্থানীয় এলাকার বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায় যে, হাজীগঞ্জ মৌজার সিএস ২৪ আরএস ২৩৫ খতিয়ান ভুক্ত সিএস ও এসএ ১১৭ ও আর এস ২৯৭ দাগের সমূদয় সম্পত্তিসহ তৎসংলগ্ন রেলওয়ের কিছু পতিত সম্পত্তিতে রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক লিজের আবেদন পূর্বক অন্যের বিনা বাধায় শান্তিপূর্ণভাবে বসবাস ও চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে আসেন আঃ রহিমের পুত্র হাফিজুর রহমান, আসাদ মিয়া’র পুত্র মানিক মিয়া,খলিল মিয়া’র পুত্র মোঃ চান মিয়া ও গোলাপ মিয়ার পুত্র মোঃ পারভেজ।
কিন্তু গত ১৯ অক্টোবর রবিবার স্থানীয় প্রভাবশালী রাজনৈতিকদল সমর্থক জনৈক শামসুল, তোতা মিয়া, শামিম জমি দখলের উদ্দেশ্যে উক্ত স্থানে খামখুটি ও বাশ জড়ো করে এবং ঘোষণা দিয়েছেন যে, আমরা তল্লা চৌধুরী বাড়ী থেকে রফিক মস্তানের মাজারের পূর্ব অংশের সমুদয় সম্পত্তি লিজ আনতে প্রায় ১৩ লক্ষ টাকা খরচ করে ফেলেছি। এখন আমরা এই সম্পত্তি ২২/১০/২০২৫ খ্রিস্টাব্দে দখল করে মাটি ভরাট করবো। কারো প্রয়োজন হলে আমাদের কাছ থেকে এই জমি কিনে ভোগ দখল করতে হবে।

তাদের হুঙ্কারে জনমনে ব্যপক অসন্তোষ দেখা দিয়েছে। ফলে তাদের দখল প্রচেষ্টা শুরু হলে যে কোন রক্তক্ষয়ি সংঘর্ষ ঘটে যেতে পারে বলে অনেকেই মনে করেন।

তাই এলাকার শান্তি শৃংখলা বজায় রাখার স্বার্থে ভূমিদস্যুদের কবল থেকে নিরিহ তল্লা এলাকাবাসীর জানমাল ও সম্পত্তি রক্ষা করতে নারায়নগঞ্জে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort