বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬: টেকসই ভবিষ্যৎ গঠনে রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিট জাল সনদে সরকারি ৫৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, অপপ্রচারের দাবি সিভিল সার্জনের বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, যাত্রী দুর্ভোগ চরমে

  • আপডেট সময় শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২.০৮ পিএম
  • ১৪০ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের ধীরগতি ও খানাখন্দকের কারণে দীর্ঘ ১০ কিলোমিটার অংশজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের চাপ বেড়ে যানজটের তীব্রতা বেড়েছে। এতে যাত্রী-চালকরা চরম দুর্ভোগে পড়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে এই যানজট দেখা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর থেকে থেমে থেমে বৃষ্টি ও মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দকের ফলে যানজটের সৃষ্টি হয়েছে। সেই সাথে দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিনের ছুটিকে কেন্দ্র করে যাত্রীর চাপ বেড়েছে। এতে প্রায় ১০ কিলোমিটার অংশজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

যানজটের মধ্যে একতা পরিবহনের বাসে বসে ভোগান্তিতে পড়েছেন যাত্রী আবির মিয়া। তিনি বলেন, আধা ঘণ্টায় একটুও গাড়ির চাকা ঘুরেনি। গৌন্তব্যস্থলে কখন গিয়ে পৌঁছবো বুঝতে পারছিনা। ফলে যানজটে বসে তীব্র ভোগান্তিতে পড়েছি।

বন্ধু পরিবহনের বাস চালক আমির হোসেন বলেন, ‘সকাল থেকে যানজট দেখছি। গাড়ি খুব ধীরগতিতে চলাচল করছে। যানজট ঠেলে নারায়ণগঞ্জ পৌঁছতে অনেক সময় লেগে যায়। অনেক যাত্রী বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে হেঁটে চলে গেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দের কারণে মূলত যানজটের সৃষ্টি হয়েছে। তার ওপরে ভোর থেকে কয়েক দফায় বৃষ্টি হয়েছে। এছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রী চাপ বেড়েছে। এসব কারণে মাহসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তবে আমরা কাজ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort