রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম

টেকনাফে বেড়াতে গিয়ে নিখোঁজ ৩ বন্ধুর লাশ উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৩.৫৩ এএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে বেড়াতে গিয়ে নিখোঁজ তিন বন্ধুর লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৪ মে) দুপুরে তাদের লাশের সন্ধান পেয়ে সেখানে যায় র‌্যাব এবং পুলিশের দুটি টিম। টেকনাফ দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

মৃত তিন জন হলেন– কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউসুফ (৩০), চৌফলদণ্ডী এলাকার রুবেল (২৮) এবং কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান। তারা তিন জনই বন্ধু।

পুলিশ জানায়, অপহৃত তিন বন্ধু গত মাসের ২৮ এপ্রিল বেড়ানোর কথা বলে টেকনাফের উদ্দেশ্যে যায়। যাত্রাপথে সড়ক থেকে সিএনজি থামিয়ে একদল অপহরণকারী তাদের পাহাড়ের গভীর জঙ্গলে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দিতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সংস্থায় যোগাযোগ রক্ষা করেন। কিন্তু গভীর জঙ্গল এবং অপহরণকারীরা বারবার স্থান পরিবর্তন করায় অপহৃতদের উদ্ধার এবং কাউকে আটক করা যায়নি। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় একজনকে আটক করে র‌্যাব। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ এবং র‌্যাবের কয়েকটি টিম পাহাড়ে অভিযান শুরু করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort