শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছক কষে পোশাক খাতে অস্থিরতা শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

টানা ৪র্থবার আওয়ামী লীগের মনোনয়ন পেলেন গাজী

  • আপডেট সময় সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৩.৫৩ এএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

অবশেষে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে টানা ৪র্থ বার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি , বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি। বোরবার ২৬ নভেম্বর বিকালে তার নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জ আসনে নৌকা প্রতীকে লড়বেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এর আগে এই আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়নে টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন (২০০৮,২০১৪,২০১৯)। ভিআইপি আসন হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নিখুঁতভাবে প্রার্থী বাছাই করতে হয় দলের হাই কমান্ডকে।

গোলাম দস্তগীর গাজী ও তার পরিবারের বিরুদ্ধে নেই কোন অনিয়ম দুর্নীতির অভিযোগ। মন্ত্রী হওয়ার পরে তিনি রূপগঞ্জ ছেড়ে কোথাও জাননি। বিভিন্ন অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তারা তার প্রশংসা করছে। গত ১৫ বছর যাবত তিনি রূপগঞ্জে দলমতের উর্ধ্বে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি মহিলা লীগকে খুব শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলেছেন। তার রয়েছে বিশাল ভোট ব্যাংক। গাজী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় রূপগঞ্জ আনন্দের জোয়ার বইছে। দলীয় নেতা কর্মীরা মিষ্টি বিতরণ করছেন। টানা ৪র্থ বার এমপি হওয়ার পথে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। রূপগঞ্জ তার শক্ত প্রতিপক্ষ লক্ষ্য করা যাচ্ছে না। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort