মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী-পরিচ্ছন্ন নেতৃত্ব চায় তৃণমূল ফতুল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা চাঁদাবাজি সহ্য করার জন্য বিএনপিকে ক্ষমতায় আনিনি: জাবের সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল সাত ঘর, বাছুর বাঁচাতে গিয়ে দগ্ধ বাড়ির মালিক নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি “জান্নাতের পাখিদের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি”—প্রধান অতিথি এম এইচ তালুকদার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী

ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ৩৮৫ পিস ইয়াবাসহ ব্যবসায়ী বিল্লাল হোসেন গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ৪.০৭ এএম
  • ৫৬৭ বার পড়া হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ৩৮৫ পিস ইয়াবাসহ বিল্লাল হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২৬ নভেম্বর শুক্রবার দুপুরে উপজেলার ইউনিয়নের জুলগাও এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪’র সদস্যরা। বিল্লাল স্থানীয় মোঃ আশরাফ আলীর ছেলে। শনিবার সকালে মাদক আইনের মামলা তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে ঝিনাইগাতী উপজেলার জুলগাও এলাকায় মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল।ওইসময় ৩৮৫ পিস ইয়াবাসহ বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা।র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort