শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত পাইকপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন’র উপর মেহেদী-লাকী’র হামলা জখম; আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবী নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের

জলাবদ্ধতা নিরসনে কাশিপুরের খাল খনন

  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৪.১০ এএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

কাশিপুরের জলাবদ্ধতা নিরসনের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী নির্দেশে খাল খননের কাজ করানো হচ্ছে।

জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ ও ১৬ নং ওয়ার্ডের পশ্চিম পাশে অবস্থিত কাশিপুর ইউনিয়নের ৭ ও ৯নং ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোতে প্রায় সময় বৃষ্টির পানি সড়কে জমে থাকে।

সড়কের জমানো পানি নিরসনের জন্য যৌথ ভাবে খাল খননের কাজ করছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও কাশিপুর ইউনিয়ন পরিষদ।

মঙ্গলবার সকালে খাল খননের কাজ পরির্দশন করতে এসে নাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মো.মনিরুজ্জামান মনির বলেন, ১৪নং ওয়ার্ডে সাথে সংযুক্ত হলো কাশিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড।
১৪নং ওয়ার্ডের ভোয়ালিয়া খালের সড়ক, দেওভোগ পানি ট্যাংকি ও দাতা সড়ক এলাকা সহ বিভিন্ন মহল্লার পানি কাশিপুরের খাল দিয়ে বের হয়। কিন্তু কাশিপুর ইউনিয়নের খালগুলো ময়লা-আর্বজনা দিয়ে ভরাট হয়ে যাওয়ার কারনে অল্প বৃষ্টি আসলেই সড়কে পানি জমে যায়।

তাই সড়কের জমে থাকা পানি নিরসনের জন্য আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর নির্দেশে খাল খননের কাজ করছি। আমাদের এই আউটলেট খাল খননের কাজ জুন মাস থেকে শুরু হয়ে, এখনও চরমান রয়েছে।

বর্তমানে আমরা সিটি কর্পোরেশনের অর্থায়নে বেকু দিয়ে কাজ চালাচ্ছি। আগামী কিছু দিনের মধ্যে আমাদের এই কাজ শেষ হবে।

এসময় নাসিক ১৬,১৭ ও ১৮নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভা বলেন, আমরা নাসিক মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর নির্দেশে খাল খননের কাজ করছি। আশা করি খালগুলো পূর্ণরায় খনন করলে বৃষ্টির পানি আর জমবে না।

আমরা সিটি কর্পোরেশনের নিজ অর্থায়নে বেকু ও শ্রমিকদের খরচ দিয়ে কাজ করাচ্ছি। আমাদের সাথে যৌথ ভাবে সহযোগিতা করছেন কাশিপুর ইউনিয়ন পরিষদ।

এসময় খাল খননের কাজে আরও উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার শামীম আহম্মেদ, কাশিপুর ৯নং ওয়ার্ডের মেম্বার আলহাজ্ব সফিউদ্দিন খোকন সরদার, পশ্চিম দেওভোগ বৃহত্তম পঞ্চায়েত কমিটির সভাপতি হেদায়েত উল্লাহ খোকন সহ এলাকার গণ্যমাণ্য বৃক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort