সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা

চীনের অভিজাত পারমাণবিক বাহিনীর নেতৃত্বে পরিবর্তন

  • আপডেট সময় বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৩.৩৭ এএম
  • ১৯১ বার পড়া হয়েছে

পারমাণবিক অস্ত্র পরিচালনাকারী অভিজাত ইউনিটের দুই শীর্ষ কর্মকর্তাকে পরিবর্তন করেছে চীন। প্রেসিডেন্ট শি জিনপিংয়েল শুদ্ধি অভিযানের অংশ হিসাবে তাদের পরিবর্তন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

জেনারেল লি ইউচাও যিনি পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্স ইউনিটের প্রধান ছিলেন। তিনি ও তার বাহিনীর উপপ্রধান কয়েক মাস ধরে ‘নিখোঁজ’ ছিলেন। এদের দুজনের পরিবর্তে নৌবাহিনীর সাবেক উপ-প্রধান ওয়াং হাউবিন এবং ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জু শিশেংকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রায় এক দশকের মধ্যে বেইজিংয়ের সামরিক নেতৃত্বে এটিই সবচেয়ে বড় অপরিকল্পিত পরিবর্তন।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা ফেলো লাইল মরিস বলেন, ‘সর্বশেষ শুদ্ধিকরণ তাৎপর্যপূর্ণ… (যেহেতু) চীন কয়েক দশকের মধ্যে পারমাণবিক কৌশলের সবচেয়ে বড় পরিবর্তনের একটি গ্রহণ করছে। (প্রেসিডেন্ট) শি নজিরবিহীন উপায়ে পিএলএ-এর নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত করেছেন, কিন্তু এর অর্থ এই নয় যে পুরোটাই। শি এখনও উচ্চপদে দুর্নীতি নিয়ে চিন্তিত এবং ইঙ্গিত দিয়েছেন যে (দলের) প্রতি নিরঙ্কুশ আনুগত্য এখনও অর্জিত হয়নি।’

প্রেসিডেন্ট শি জিনপিং চীনের শীর্ষ সামরিক কমান্ড- সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যানও।

চীনের সরকরি সংবাদমাধ্যম জানিয়েছে, গত মাসের শেষের দিকে একটি বৈঠকে শি জিনপিং ‘দলের সব স্তরের সংগঠনগুলোর মুখোমুখি হওয়া উল্লেখযোগ্য সমস্যাগুলির সমাধান করার জন্য, সামরিক বাহিনীতে দলের নিরঙ্কুশ নেতৃত্ব বজায় রাখার মতো দিকগুলোতে’ নজর দেওয়ার ওপর জোর দিয়েছিলেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort