রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন

চট্টগ্রামে বিপর্যস্ত জনজীবন, ময়লা-আবর্জনা পরিষ্কারে ভোগান্তি

  • আপডেট সময় বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ৪.১৩ এএম
  • ২১২ বার পড়া হয়েছে

চট্টগ্রামে টানা পাঁচ দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে নগরবাসীর দৈনন্দিন জীবন। নিম্নাঞ্চলসহ অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা থাকায় পঞ্চম দিনেও দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। তবে মঙ্গলবার সকাল থেকে ভারি বৃষ্টি না হওয়ায় অনেক এলাকার পানি নামতে শুরু করে। এ সময় বৃষ্টি ও জোয়ারের পানিতে প্রবেশ করা ময়লা-আবর্জনা পরিষ্কার করতে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। এদিন বিকাল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ভারি বৃষ্টিপাত না হলেও দিনভর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। এতে নগরীর বেশকিছু এলাকার বাসা-বাড়ি থেকে পানি নামতে শুরু করে। দুপুরে নগরীর বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া, বাদুরতলাসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, সড়কে পানি থাকলেও বাসা-বাড়ি থেকে পানি নেমে গেছে। গত চার দিন ধরে নগরীর নিম্নাঞ্চল মূলত পানির নিচে ছিল। বৃষ্টি ও জোয়ারের পানিতে এসব এলাকার বাসা-বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানে ঢুকে যাওয়ায় আসবাবপত্র এবং পণ্য নষ্ট হয়ে গেছে। এদিকে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্র জানায়, চট্টগ্রামে শুক্র থেকে মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত ৭০৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে শুক্রবার ৪২ দশমিক ৮ মিমি, শনিবার ৬৪ দশমিক ২ মিমি, রোববার ২৩১ দশমিক ৫ মিমি, সোমবার ২১৬ দশমিক ৪ মিলিমিটার এবং মঙ্গলবার ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা বলেন, মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি এলাকায় ভূমি ধসের আশঙ্কা রয়েছে। এরপর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort