শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

গ্যাসের বৈধতা ও জলাবদ্ধতা নিরসন করা হবে রূপগঞ্জে ওঠান বৈঠকে দিপু ভুঁইয়া

  • আপডেট সময় শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৫৭ এএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারীদের নিয়ে ওঠান বৈঠক করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকায় পারটেক্স মিলের পাশে বালুর মাঠে শুক্রবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ভুলতা ইউনিয়নের হাজার হাজর নারী উপস্থিত ছিলেন।
ওঠান বৈঠকটি এক পর্যায়ে জনসভায় পরিণত হয়।
সভায় মুস্তাফিজুর ভুঁইয়া দিপু বলেন, এবার বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জের প্রতিটি এলাকার অবৈধ গ্যাস বৈধ করা হবে। জলাবদ্ধতা নিরসনে অচিরেই কাজ শুরু করা হবে। হেনা বেগমের প্রশ্নের জবাবে দিপু ভুঁইয়া বলেন, রূপগঞ্জে বিগত সরকারের আমলে অবৈধভাবে দখলে রাখা সব জমি উদ্ধার করা হবে। আগামীতে আওয়ামী দোসরমুক্ত দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা কামাল হোসেন, আরিফুজ্জামান ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ সহ আরো অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort