শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য দাবি আন্দোলন ঘিরে অপপ্রচার ও উস্কানি মূলক কর্মকাণ্ডের অভিযোগ রান্নার চুলা জ্বালাতে, গাড়ির গ্যাস ও গার্মেন্টস শিল্পে ভোগান্তি কাটতে সময় লাগতে পারে আরও কিছুদিন মুন্সীগঞ্জে প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কার্যক্রম পর্যালোচনা সভা নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে তৃতীয়, মুন্সীগঞ্জে তনিমা আক্তারকে জেলা প্রশাসকের সংবর্ধনা সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি’র দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছে নারায়ণগঞ্জ: এমপি কালাম

গুগল নিয়ে এলো চ্যাটজিপিটি’র প্রতিদ্বন্দ্বী বার্ড

  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩.৪৬ এএম
  • ৭৩৬ বার পড়া হয়েছে

গুগল উন্মোচন করেছে চ্যাটজিপিটি’র প্রতিদ্বন্দ্বী বার্ড। তবে গুগলের এই এআই চ্যাটবট শুধু ১৮ বছরের ওপরের ব্যক্তিরা ব্যবহার করতে পারবেন।

বিবিসি জানায়, গুগল বার্ড চ্যাটজিপিটি’র মতো পুরোনো তথ্য নয় বরং সম্পূর্ণ নতুন তথ্য দিয়ে সাজানো। তারপরও এর অনেক সীমাবদ্ধতা আছে বলে সতর্ক করেছে গুগল। কেননা এটি বাস্তব জগতের বিভিন্ন তথ্য থেকে শেখে। ভুল তথ্য শিখে সেখান থেকেই সিদ্ধান্ত দেওয়ার শঙ্কা আছে বলে জানানো হয়েছে গুগলের পক্ষ থেকে।

বিবিসি জানায়, গুগল অনেক ধীর গতিতে এবং বেশ সতর্কতার সঙ্গে তাদের চ্যাটবটের এই সংস্করণটি উন্মোচিত করেছে। এটি আপাতত আমেরিকা এবং যুক্তরাজ্যে চালু হয়েছে। গুগলের আগের ল্যাঙ্গুয়েজ মডেল ল্যামডার বংশধর বলা যেতে পারে এটিকে। তবে ল্যামডা কখনই সবার জন্য সম্পূর্ণভাবে উন্মোচিত হয়নি।

গুগলের সিনিয়র প্রোডাক্ট ডিরেক্টর জ্যাক ক্রজাইক বিবিসিকে বলেন, ‘বার্ড মূলত পরীক্ষামূলক পর্যায়ে আছে। সবাই এটাকে সৃজনশীলতার একটি লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করতে পারেন। বার্ড যেনো কোনও প্রকার আক্রমণাত্মক কিছু প্রকাশ না করে সেভাবে এটাকে প্রোগ্রাম করা হয়েছে। যে কোনও ক্ষতিকারক, অবৈধ এবং যৌনতা প্রকাশ করে এমন কিছু এতে ফিল্টার করা হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort