মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেবি কোকুসাই ও গো গাকুইন এর আয়োজনে জাপানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বৈদ্যেরবাজারে নির্বাচন ঘিরে আলোচনা, উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুন নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর

গাজায় ১০৪ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল

  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩, ২.০০ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে গাজার সবচেয়ে বড় ও দেড় হাজার বছরের পুরোনো আল ওমারি মসজিদ। গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১০৪টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। ঐতিহ্য সংরক্ষণের জন্য ইউনেস্কোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

তুরস্কের আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তম শতকে গাজা সিটির কেন্দ্রস্থলে নির্মিত হয় দ্য গ্রেট ওমারি মসজিদ। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমরের (রা.) নামে মসজিদটির নামকরণ করা হয়েছিল। দেড় হাজার বছরের পুরোনো মসজিদটি ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হয়ে গেছে। ঐতিহ্যবাহী এই ইসলামিক স্থাপত্যকে বাতিঘর হিসেবে বিশ্বাস করেন গাজাবাসী।

শুক্রবার মসজিদটির ধ্বংসস্তুপের ছবি প্রকাশ করে এক বিবৃতিতে হামাস বলেছে, আল ওমারি মসজিদ ছাড়াও এ পর্যন্ত গাজার ১০৪টি মসজিদ ও ৩টি গির্জা ধ্বংস করেছে ইসরায়েল। গুড়িয়ে দিয়েছে ঐতিহ্যবাহী নানা নিদর্শন।

ফিলিস্তিনের সংস্কৃতিমন্ত্রী আতিদ আবু সেফ বলেছেন, ইসরায়েলি হামলায় ঐতিহাসিক ভবন, মসজিদ, জাদুঘর, প্রত্নতাত্ত্বিকস্থান সহ গাজা শহরের বেশিরভাগ অংশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

এদিকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে তাদের যোদ্ধাদের আড়াল করার জন্য মসজিদ, স্কুল এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ব্যবহার করার অভিযোগ করেছে।

গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকা ইসরায়েলের ব্যাপক অবরোধ ও বোমাবর্ষণের মধ্যে রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দুই মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪৯ হাজার ফিলিস্তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort