শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন। বুলবুল হত্যা: বন্দরের সিফাত বাহিনীর প্রধানসহ আটক ৯ ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আড়াইহাজারে একই পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি

খালের উপর অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আগামী সোমবার ১০ জুন পর্যন্ত সকলকে সময় দেওয়া হয়েছে- ফাইজুল ইসলাম

  • আপডেট সময় শনিবার, ৮ জুন, ২০২৪, ৯.৩২ এএম
  • ২১৪ বার পড়া হয়েছে

ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে ৬নং ওয়াের্ডর খাল সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থা করতে ক্যামব্রিয়ান স্কুল সংলগ্ন সুগন্ধা আবাসিক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সুগন্ধ্যা এলাকায়বাসীর সাথে বৈঠক করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম ।

শুক্রবার (৭ই জুন) বাদ মাগরিব ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, মাটি দিয়ে ভরে থাকা খালের ময়লা আবর্জনা উঠিয়ে পানির স্রোত তৈরি করতে হবে। এ জলাবদ্ধতা দূর করতে হলে খাল দখল মুক্তসহ পরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করতে হবে। যাতে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি না হয়। সর্বপ্রথম জনগনকে সচেতন হতে হবে। যারা অবৈধ ভাবে খাল ভরাট করে খালের ওপর অবৈধ স্থাপনা ঘরেছেন খাল ছেড়ে দিয়ে স্থাপনা নিজ থেকে সরিয়ে নিতে হবে। আগামী সোমবার ১০ জুন পর্যন্ত সকলকে সময় দেওয়া হয়েছে এবং মঙ্গলবার থেকে খাল খনন এবং খাল পূর্ণ উদ্ধার করা হবে। যদি কেউ অবৈধভাবে দখল করা স্থাপনা সরিয়ে না নেন তাহলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হবে। তখন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে। জলাবদ্ধতা দূরীকরণে সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব। এ সময় ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুল ইসলামের কথা এলাকার পঞ্চায়েত কমিটি ও এলাকাবাসী মিলে বাস্তবায়ন করার আশ্বাস দেন। এবং জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে এলাকার পঞ্চায়েত ও এলাকাবাসী মিলে অবৈধ স্থাপনা ঘুরিয়ে ফেলারও আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিসির আলি, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড নাম্বার আব্দুল আউয়াল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort