মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেবি কোকুসাই ও গো গাকুইন এর আয়োজনে জাপানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বৈদ্যেরবাজারে নির্বাচন ঘিরে আলোচনা, উন্নয়ন কর্মকাণ্ডে আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আল মামুন নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর

খামেনির সঙ্গে বৈঠক করেছেন হামাসের প্রধান

  • আপডেট সময় সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৯.১৬ এএম
  • ১৭০ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে তেহরানে বৈঠক করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়াহ। রোববার ইরানের সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ২০১৯ সাল থেকে কাতার ও তুরস্কে বসবাসকারী হানিয়াহ ‘গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতি এবং গাজায় ইহুদিবাদী শাসকের অপরাধের পাশাপাশি পশ্চিম তীরের পরিস্থিতি সম্পর্কে খামেনিকে জানিয়েছেন।’

ইরান বরাবরই বলেছে, তারা হামাসকে সমর্থন করে। কিন্তু গত মাসে ইসরায়েলে হামাসের আকস্মিক হামলায় তাদের কোনো ভূমিকা নেই।

ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল বলেছে, ‘আয়াতুল্লাহ খামেনি গাজার জনগণের দৃঢ়তা ও অবস্থানের প্রশংসা করেছেন এবং ওয়াশিংটন ও কিছু পশ্চিমা দেশের সরাসরি সমর্থিত ইহুদিবাদী শাসকের অপরাধের জন্য তীব্র দুঃখ প্রকাশ করেছেন।’

বৈঠকটি কখন হয়েছিল তা বিস্তারিত উল্লেখ না করে ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, খামেনি ‘ইহুদি দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীকে সমর্থন করার জন্য তেহরানের ধারাবাহিক নীতির উপর জোর দিয়েছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort