মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি “জান্নাতের পাখিদের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি”—প্রধান অতিথি এম এইচ তালুকদার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

কালীরবাজারে ফলের আড়তে আগুনে পুড়ল আম

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ৮.২৪ এএম
  • ৬৬০ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার চারারগোপে প্রধান পাইকারি ফলের আড়তে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে দুই ব্যবসায়ীর লক্ষাধিক টাকার আম। সোমবার (৫ জুলাই) দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ফল ব্যবসায়ীরা জানান, দুপুরের দিকে বেলায়েত হোসেনের দোকানে আগুন লাগে। মুহুর্তেই ওই আগুন পাশের দেলোয়ার হোসেনের দোকানেও ছড়িয়ে পড়ে। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আড়তের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই পুড়ে যায় দোকান দু’টি। সেখানে থাকা বিপুল পরিমাণ আম ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক বেলায়েত হোসেনের শ্বশুর ওসমান সরকার। তিনি বলেন, তার দোকানে প্রায় ৫০ হাজার টাকার আম ছিল। অধিকাংশ আমই আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। এছাড়া দোকানের ভেতরে থাকা পরিমাপের যন্ত্র, টেলিভিশনও পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেন জানান, প্রায় চার লাখ টাকার মতো ক্ষতি হয়েছে তার। তার আড়তে থাকা বিপুল পরিমাণ আম আগুনে নষ্ট হয়ে গেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন বেশি ছড়াতে পারেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। ব্যবসায়ীদের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort