মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী সিদ্ধিরগঞ্জে বিহারী পট্টি ৩নং বালুর মাঠে বাবলা ও হীরার রমরমা মাদক ব্যবসা; এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি ইতিহাস গড়ে টেস্টে হৃদয়ের ডাবল সেঞ্চুরি তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মাত্র দুই বছরে ১০ হাজার টাকা বেতনের কর্মচারী থেকে কোটি টাকার মালিক! ‘দিশারি ট্রাস্ট’ ঘিরে নানা প্রশ্ন আদালতের নিষেধাজ্ঞা অমান্য আ.লীগের দোসর মানিকের ভবন নির্মাণ

কার্তিকের প্রশংসা করলেন কঙ্গনা

  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০২৩, ৪.৪৫ এএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

বলিউডে বহু তারকাই রয়েছেন যারা কঙ্গনা রানাওয়াতের নিশানায় পড়েছেন। তবে কঙ্গনা কারোরই প্রশংসা করেন না, সকলের সঙ্গেই ঝগড়া করেন, তেমনটাও নয়।

সম্প্রতি ঝগড়া বিবাদ ভুলে বহু তারকারই প্রশংসার পঞ্চমুখ হতে দেখা যাচ্ছে কঙ্গনাকে। যার মধ্যে অন্যতম কার্তিক আরিয়ান। সম্প্রতি কার্তিকের প্রশংসা শোনা গিয়েছিল কঙ্গনার গলায়। বলেছিলেন, কার্তিক বলিউডের কোনও ক্যাম্পের অংশ নন, নিজেই নিজের রাস্তা তৈরি করেছেন।

এবার ‘কুইন’ কঙ্গনার প্রশংসার পাল্টা প্রতিক্রিয়া দিলেন কার্তিক আরিয়ান। মুম্বইয়ে সাম্প্রতিক ইভেন্টের রেড কার্পেটে কার্তিক আরিয়ান বলেন, ‘আমার প্রশংসা করার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ। আমিও কঙ্গনার কাজের একজন বড় ভক্ত। তাই ওর মতো কারোর কাছ থেকে প্রশংসা পেলে আমারও ভালো লাগবে। তাই, ধন্যবাদ জানাতে চাই।’ সম্প্রতি টুইটারে ‘আস্ক কঙ্গনা’ সেশনে অংশ নিয়েছিলেন ‘কুইন’।

সেখানেই এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি কি কার্তিক আরিয়ানকে পছন্দ করেন?’ তার উত্তরে কঙ্গনা লিখেছিলেন, কার্তিক নিজেকে নিজে তৈরি করেছেন, উনি কোনও বি-টাউনের তথাকথিত শিবিরের অংশ নন। ও দুর্দান্ত।’ এদিন তারই উত্তর দিয়েছেন কঙ্গনা।

গত বছর বলিউডের ছবিগুলির ভরাডুবির মধ্যে কিছুটা হলেও ব্যবসা করেছিল কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া-২’। বক্স অফিসে কঙ্গনার ‘ধাকড়’কে ছাপিয়ে গিয়েছিল কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া-২’। তবে তারপরেও কার্তিকের প্রশংসাই করেছিলেন কঙ্গনা। ইনস্টা স্টোরিতে লিখেছিলেন, ‘বলিউডের ছবির টিকিট বিক্রির খরা কাটানোর জন্য ভুল ভুলাইয়া-২ টিমকে শুভেচ্ছা। সঙ্গে কার্তিক আরিয়ান এবং কিয়ারা আডবাণীকেও।’ প্রসঙ্গত, ২০২১-এর এপ্রিলে ধর্মা প্রোডাকশনের দোস্তানা-২ থেকে সরিয়ে দেওয়া হয় কার্তিক আরিয়ানকে। যদিও ইতিমধ্যেই কার্তিক ছবির বেশকিছু অংশের শ্যুট করে ফেলেছিলেন বলে জানা যায়। আর এই ঘটনার পরই কঙ্গনাকে পাশে পেয়েছিলেন কার্তিক।

কঙ্গনার সঙ্গে করণ জোহর, ও তাঁর ঘনিষ্ঠ কারোর সম্পর্কই যে ভালো নয়, তা তো সকলেরই জানা। প্রায় দিনই তাঁদের ‘বলিউড মাফিয়া’ বলে কটাক্ষ করে থাকেন অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort