শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছক কষে পোশাক খাতে অস্থিরতা শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

কাউন্সিলর আলার জানাযায় মানুষের ঢল, রাজনীতিবিদদের সমবেদনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১, ৪.৫৬ এএম
  • ৩৮২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলী হোসেন আলা রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

 

পরদিন (বুধবার) সকাল ১১ টায় কদমতলী এমডব্লিও উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে আদমজীনগর কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্সে দাফন সম্পন্ন করা হয়।

 

এদিকে কাউন্সিলর আলী হোসেনের জানাযায় সাধারণ মানুষের ঢেল নেমেছে। অন্যদিকে নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে আসেন সিটি কর্পোরেশনের মেয়ের ডা. সেলিনা হায়াৎ আইভী, এড. খোকন শাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াছিন মিয়া, নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতি প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক মহলের নেতা-কর্মী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।

 

মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি দুই ছেলে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ১৯৬৫ সালে জন্ম নেওয়া গরীব পরিবার থেকে বহু কষ্টে ধীরে ধীরে মেহনত করে নিজের পায়ে দাড়ান আলী হোসেন আলা। ধারাবাহিকভাবে পরপর তিনবার ৭নং ওয়ার্ডে মেম্বার এবং দুইবার কাউন্সিলর নির্বাচীত হন তিনি।

 

এর আগে গত শনিবার (২৩ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিওতে রাখা হয় তাকে। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকাল ১১ টায় লাইফ সাপোর্টে নেয়া হয়। রাত সাড়ে ৯ টায় তিনি ইন্তেকাল করেছেন বলে চিকিৎসকরা পরিবারকে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort