সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি “জান্নাতের পাখিদের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি”—প্রধান অতিথি এম এইচ তালুকদার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

করোনাযোদ্ধা কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে চার্জশিট

  • আপডেট সময় শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ৪.২৫ এএম
  • ৬৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবদলের সভাপতি করোনাযোদ্ধা মাকসুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে দায়ের করা আইসিটি মামলায় চাজশীর্ট দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুৃপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর ওই চার্জশীটটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা থানার ওসি (তদন্ত) তরিকৃল ইসলাম।

সাঈদা আক্তার ওরফে সায়েদা শিউলি নামের একজন ব্যবসায়ি গত ১৬ মে রাতে ফতুল্লা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ফেরদৌসি আক্তার মোসকান নামের আরেক নারীকে আসামী করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, কাউন্সিলর খোরশেদ ও ফেরদৌসি আক্তার মোসকানের বিরুদ্ধে ৬ জন সাক্ষী দেখিয়ে দুইজনের দেয়া দুটি ফেসবুকের বক্তব্য ভিডিওসহ একাধিক আলামতসহ আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, বাদী সায়েদা শিউলি নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সিএনজি ওনার্স অ্যাসোসিয়ানের সভাপতি এবং গার্মেন্ট ব্যবসায়ী ও বিজেএমইর সদস্য। ব্যবসার কাজে প্রায়ই তাকে দেশের বাইরে অবস্থান করতে হয়। বিবাদী খোরশেদের সঙ্গে তার পরিচয় ছোটবেলা থেকে। আগে তার একটি বিয়ে হয়েছিল। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে ডিভোর্স হয়। সে ঘরে সন্তানও রয়েছে। পূর্ব পরিচয়ের সূত্র ধরে খোরশেদ এবং বাদী ফেসবুক ম্যাসেঞ্জারে প্রতিনিয়ত যোগাযোগ করতেন। এক পর্যায়ে খোরশেদ তাকে বিয়ের প্রস্তাব দেন। ২০২০ সালের আগস্ট মাসের ২ তারিখে কাঁচপুর এসএস ফিলিং স্টেশনে কাউন্সিলর খোরশেদ নিজেই কাজী নিয়ে গিয়ে পাঁচ লাখ টাকা দেন মোহরে তাকে বিয়ে করেন।

বিয়ের পর তিনি এবং খোরশেদ বিভিন্ন স্থানে একসঙ্গে রাত্রিযাপন করেন। পরবর্তীসময়ে বিষয়টি জানাজানি হলে খোরশেদ তার সঙ্গে সম্পূর্ণরূপে যোগাযোগ বন্ধ করে দেন। এ অবস্থায় সে ব্যবসায়িক কাজে দুবাই চলে গেলে চলতি বছরের ২৪ এপ্রিল খোরশেদ ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে আপত্তিকর, মানহানিকর তথ্য উপস্থাপন করেন এবং নানা বাজে মন্তব্য করে কুৎসা রটান। এর একদিন পর ২৫ এপ্রিল আটটিএন ফেরদৌস আক্তার রেহানা ওরফে রেহানা মুসকান নামে এক নারী খোরশেদ খন্দকারের বাসায় বসে লাইভে এসে তার সম্পর্কে বাজে মন্তব্য করে। তাকে রাস্তার মেয়েদের সঙ্গে তুলনা করে আপত্তিকর কথাবার্তা বলে এবং তার চুল কেটে ফেলা হবে বলেও ফেসবুক লাইভে বলেন।

এদিকে মামলা দায়েরর পর থেকে পলাতক রয়েছেন কাউন্সিলর খোরশেদ ও ফেরদৌসী আক্তার মুসকান ওরফে রেহানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort