শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র ডেন্টাল ডিপ্লোমাধারীদের ন্যায্য দাবি আন্দোলন ঘিরে অপপ্রচার ও উস্কানি মূলক কর্মকাণ্ডের অভিযোগ রান্নার চুলা জ্বালাতে, গাড়ির গ্যাস ও গার্মেন্টস শিল্পে ভোগান্তি কাটতে সময় লাগতে পারে আরও কিছুদিন মুন্সীগঞ্জে প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কার্যক্রম পর্যালোচনা সভা নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে তৃতীয়, মুন্সীগঞ্জে তনিমা আক্তারকে জেলা প্রশাসকের সংবর্ধনা সাংবাদিক হাফিজুর রহমান এর মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি’র দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছে নারায়ণগঞ্জ: এমপি কালাম

এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২.০৮ পিএম
  • ৪০৬ বার পড়া হয়েছে

এ বছর জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা ও সর্বনিম্ন ১১০ টাকা ফিতরা নির্ধারণ করেছে ইসলামী ফাউন্ডেশন।

মঙ্গলবার (১১ মার্চ) ইসলামী ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে ১৪৪৬ হিজরি সনের সাদাকাতুল ফিতরের এ হার নির্ধারণের তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের সচিব ইসমাইল হোসেনসহ ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও দেশের বিভিন্ন জেলার আলেম, ওলামারা।

দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের বাজারমূল্যের ভিত্তিতে এ ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ওই পণ্যগুলোর যেকোনো একটি পণ্য বা তার বাজারমূল্য দিয়ে সাদাকাতুল ফিতরা আদায় করতে পারবেন। এ পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজারমূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

প্রসঙ্গত, গত বছর (২০২৪) সর্বনিম্ন ফিতরা ছিল ১১৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort