মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুবদলে নতুন কমিটির গুঞ্জন, ত্যাগী-পরিচ্ছন্ন নেতৃত্ব চায় তৃণমূল ফতুল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা চাঁদাবাজি সহ্য করার জন্য বিএনপিকে ক্ষমতায় আনিনি: জাবের সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ল সাত ঘর, বাছুর বাঁচাতে গিয়ে দগ্ধ বাড়ির মালিক নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৮২ নারায়ণগঞ্জে উচ্ছেদ অভিযানে সাখাওয়াত এর ওপর হামলার চেষ্টা ফারজানার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা আইভী এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ: গোলাম মাওলা রনি “জান্নাতের পাখিদের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি”—প্রধান অতিথি এম এইচ তালুকদার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী

ইস্তাম্বুলের জনপ্রিয় সড়কে বোমা বিস্ফোরণ, নিহত ৬

  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৪.৫২ এএম
  • ৩৪৪ বার পড়া হয়েছে

তুরস্কের ইস্তাম্বুলের জনপ্রিয় একটি সড়কে বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫৩ জন। রোববার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সরকারের বরাত দিয়ে জানিয়েছে ডেইলি মেইল অনলাইন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, বিকট শব্দে বিস্ফোরণের পর সড়কটি ধোঁয়া ছড়িয়ে পড়ে। এসময় আতঙ্কিত হয়ে পথচারীরা ছুটোছুটি শুরু করে।

ডেইলি মেইল জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ওই সময় সড়কটিতে বিপুল সংখ্যক পর্যটক ও স্থানীয়দের যাতায়াত ছিল।

অন্যান্য ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর বেশ কিছু মৃতদেহ মাটিতে পড়ে আছে এবং ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়েছে।

ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়ারলিকায়া টুইট করে জানিয়েছেন, বিস্ফোরণে ছয় জন নিহত হয়েছে এবং ৫৩ জন আহত হয়েছে। তবে এখনও হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। এ ঘটনাকে সন্ত্রাসবাদ হিসেবে সন্দেহ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort