সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, আমরা গাজা ছাড়ব না : হামাস প্রধান

  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ৮.৫৩ এএম
  • ১৯২ বার পড়া হয়েছে

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি সাধারণ মানুষ কখনো গাজা ছাড়বে না এবং তারা কোথাও যাবে না।

শনিবার (১৪ অক্টোবর) এক টিভি বক্তৃতায় হামাস প্রধান বলেন, ‘ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। আমাদের শত্রুরা যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ানদের সহায়তায় এ গণহত্যা চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গাজার বাসিন্দারা তাদের ভূমিতেই রয়েছে। তারা কখনো গাজা ছাড়বে না অথবা (মিসরে) পালিয়ে যাবে না।’

‘যেসব ফিলিস্তিনি ইহুদিবাদীদের বর্বর অত্যাচারের মুখোমুখি হচ্ছেন তাদের আমি স্যালুট জানাই। তারা তাদের ভূখণ্ড রক্ষায় বদ্ধপরিকর।’

এছাড়া ইসরায়েলে বেসামরিক মানুষের উপর হামাসের হামলা চালানোর অভিযোগ নিয়েও কথা বলেছেন ইসমাইল হানিয়া। তিনি বলেছেন, ‘ইহুদিবাদীরা যত কিছুই করুক হামাস বেসামরিকদের উপর হামলা না চালাতে সব সময় বদ্ধপরিকর ছিল। হামাস একটি স্বাধীনতাকামী দল— যেটি সবসময় এই নীতিগুলো মেনে চলে।’

এদিকে ইসরায়েলের যুদ্ধাপরাধ নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি লিখেছেন ইসমা্ইল হানিয়া। এতে তিনি অভিযোগ করেছেন, দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধাপরাধ করছে, সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে।

এছাড়া গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপের সমালোচনা করেছেন হানিয়া। তিনি জাতিসংঘের মহাসচিবের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে তিনি যেন ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort