সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ইসরায়েলে হামলা ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ ছিল: হামাস

  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৩.৪৩ এএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে ৭ অক্টোবর ইসরায়েলে হামলা ছিল ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সব ষড়যন্ত্রের মোকাবিলা করার’ একটি ‘প্রয়োজনীয় পদক্ষেপ।’

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামাস হামলার বিষয়ে ১৬ পৃষ্ঠার একটি প্রতিবেদনে জানিয়েছে, ‘কিছু ত্রুটি ঘটেছে … ইসরায়েলি নিরাপত্তা ও সামরিক ব্যবস্থার দ্রুত পতন এবং গাজার সীমান্ত এলাকায় বিশৃঙ্খলার কারণে।’

তবে হামাস বলেছে, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সব ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ এবং একটি স্বাভাবিক প্রতিক্রিয়া’ ছিল এই হামলা।

এক বিবৃতিতে হামাস ‘গাজার উপর ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধ , পুরো গাজার জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধ এবং জাতিগত নিধন বন্ধ করার’ আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা জোর দিচ্ছি যে ফিলিস্তিনি জনগণের তাদের ভবিষ্যত সিদ্ধান্ত নেওয়ার এবং তাদের অভ্যন্তরীণ বিষয়গুলো নিধারণের ক্ষমতা রয়েছে। বিশ্বের কোন পক্ষের ‘তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট ২৫ হাজার ১০৫ ফিলিস্তিনি নিহত এবং ৬২ হাজার ৬৮১ জন আহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort