শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ইসরাইলে সম্মিলিত আক্রমণ চালালো ইয়েমেনি বাহিনী

  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১.১০ পিএম
  • ১০৭ বার পড়া হয়েছে

ইসরাইলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। একইসঙ্গে অধিকৃত জাফা এবং আশকেলিয়নে দুটি ড্রোন হামলাও চালানো হয়েছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার (২২ আগস্ট) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে ইয়াহিয়া সারি দাবি করেন, এই অভিযানে ‘ফিলিস্তিন ২’ ধরনের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে এবং সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

সারি বলেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে যে এই ক্ষেপণাস্ত্র হামলা শত্রুদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যার ফলে লাখ লাখ ইসরাইলি আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই অভিযান নির্যাতিত ফিলিস্তিনি জনগণ এবং তাদের যোদ্ধাদের (হামাস) সমর্থনে এবং ইহুদিবাদী সরকারের গাজায় গণহত্যা ও খাদ্য সামগ্রী অবরোধের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে।’

মুখপাত্র আরও বলেন, ‘ইয়েমেনি সেনাবাহিনীর ড্রোন ইউনিট জাফা এবং আশকেলনের অধিকৃত এলাকায় ইহুদিবাদী সরকারের অবস্থান লক্ষ্য করে দুটি ড্রোন ব্যবহার করে আরও দুটি অভিযান পরিচালনা করেছে, যা ইসরাইলের সামরিক এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে বলে জানিয়েছে বাহিনী।’

তিনি বিবৃতিতে ফিলিস্তিনিদের উদ্দেশে বলেন, ‘আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজার ওপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেন আপনাদের পাশে থাকবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort