শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছক কষে পোশাক খাতে অস্থিরতা শ্রমিক অসন্তোষ নিরসনে মালিক-শ্রমিক-প্রশাসনের সমন্বয় বৈঠক শ্রমিক আন্দোলনকে ‘পরিকল্পিত’ বললেন এমপি দিপু ভূঁইয়া ফতুল্লায় তিনদিন বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক, সতর্ক পুলিশ-বিজিবি পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের বিশ্বাস অবিশ্বাসে সুজনের আত্মহত্যা মার্কিন সেনেটে ইতিহাস: প্রথম মুসলিম সিনেটর হিসেবে জয় পেলেন আবদুল আল সাঈদ চট্টগ্রাম বন্দরে বিপিসির আমদানিকৃত জ্বালানি তেলে সাড়ে ৪৫ কোটি টাকার ঘাটতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

ইরানে জোড়া বোমা হামলায় নিহত শতাধিক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ৩.৫৪ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

ইরানের বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) সাবেক প্রধান কাশেম সোলাইমানির সমাধিস্থলের কাছে জোড়া বোমা হামলায় শতাধিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭০ জন। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মার্কিন হামলায় কাশেম সোলাইমানি নিহত হওয়ার চতুর্থ বার্ষিকীতে তার সমাধির পাশে বোমা হামলার এ ঘটনা ঘটল।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে অবস্থিত সাহেব আল–জামান মসজিদে জমায়েত মানুষের ওপর হামলা হয়েছে।

কেরমান প্রদেশের একজন স্থানীয় কর্মকর্তাকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণগুলো সন্ত্রাসী হামলার কারণে হয়েছে।

কেরমানের জরুরী পরিষেবার প্রধান মোহাম্মদ সাবেরি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণে গুরুতর আহতদের মধ্যে আরও কয়েক জন মারা গেছে, এতে নিহতের সংখ্যা ১০৩ এ পৌঁছেছে।

তিনি বলেছেন, ‘আহতদের বর্তমান সংখ্যা ১৪১, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।’

আধা-সরকারি নুরনিউজ এর আগে জানিয়েছিল, কবরস্থানের দিকে যাওয়ার রাস্তায় বেশ কয়েকটি গ্যাসের ক্যানিস্টার বিস্ফোরিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort