সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ইরাক ও সিরিয়ায় মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯

  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.৩৬ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

ইরাক ও সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ড এবং এর সমর্থনকারী গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ এ পৌঁছেছে। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মার্কিন সামরিক ঘাঁটিতে গত রোববার হামলা চালায় ইরানের সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠী। এ ঘটনায় তিন মার্কিন সেনা নিহত হয়। এর প্রতিক্রিয়ায় শুক্রবার রাতে সিরিয়া ও ইরাকের ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন সেনারা।

রয়টার্স জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা দূরপাল্লার বি-১ বোমারু বিমান শুক্রবারের হামলায় ব্যবহার করা হয়েছে।

ইরাক জানিয়েছে, মার্কিন হামলায় ১৬ ইরাকি নিহত হয়েছে। এদের মধ্যে চিকিৎসকও রয়েছেন। হামলার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ইরাক বাগদাদে মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দুল রহমান জানিয়েছেন, সিরিয়ায় হামলায় ২৩ জন নিহত হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে জানিয়েছেন, হামলাগুলো ‘মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি দুঃসাহসিক এবং কৌশলগত ভুল যা শুধুমাত্র উত্তেজনা এবং অস্থিতিশীলতা বৃদ্ধি করবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort