বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

ইভিএমে কোন রাজনৈতিক দলের নির্বাচনে যাওয়া উচিত না : তৈমূর আলম

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ৯.৫৪ এএম
  • ৫১৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। প্রত্যেককেই জবাবদিহি করতে হবে। যারা নৌকা জেতানোর জন্য এসব ঘটনা ঘটিয়েছেন। আমি মনে করি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কোন রাজনৈতিক দলের নির্বাচনে যাওয়া উচিত না। আমি সর্ব অবস্থায় দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষে থাকব’।

 

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে আদালত প্রাঙ্গণে নেতাকর্মীদের জামিন শুনানির পর গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যারা গ্রেপ্তার হয়েছেন তারা সবাই কোনো না কোনোভাবে আমার সঙ্গে সম্পৃক্ত। কেউ ড্রাইভার, কেউ মাইক অপারেটর। কেউ পোস্টার লাগানোর দায়িত্বে ছিল। কেউ রিকশার প্রচারণার দায়িত্বে ছিল। তারা রাত ১টা পর্যন্ত আমার বাড়িতে অবস্থান করেছেন। রাত ১টায় যখন তারা আমাকে কাজ বুঝিয়ে দিয়ে বের হয়ে যায় তখন তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ নৌকার প্রার্থীকে জয়লাভ করানোর জন্য এই লোকগুলোকে গ্রেপ্তার করে এবং আমাকে ফলস পজিশনে ফালায়।

 

তৈমূর আরও বলেন, যে গাড়ির ড্রাইভারের নাম ও গাড়ির নম্বর নির্বাচন কমিশনের কাছে দেওয়া ছিল। আমার চিফ এজেন্ট এটিএম কামালের গাড়ি। সেই গাড়ি, টাকা ও কাগজসহ তারা নিয়ে যায় এবং পরে তা ফেরত দেয়। এই লোকগুলোকে তারা এতদিন হয়রানি করলো শুধুমাত্র নৌকাকে জয়লাভ করানোর জন্য। জেলা এসপি, ডিসি বলেছিলেন নিরপেক্ষ থাকবে। কিন্তু এই এসপির নেতৃত্বে আমার লোকগুলোকে গ্রেপ্তার করা হয়েছে। ৩৫ জনকে তারা গ্রেপ্তার করেছে এবং ২০০ লোকের বাড়িতে হানা দিয়েছে। নির্বাচনের দিন হাতির ব্যাজ লাগানো লোককে গ্রেপ্তার করেছে আবার নির্বাচন শেষ হওয়ার পরে ছেড়ে দিয়েছে।

 

তিনি বলেন, নৌকার ভরাডুবিকে সামনে দেখে এই সরকার ও তার এজেন্সির কারণে নুন্যতম লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। আমি অত্যাচার নির্যাতনের মধ্যে নির্বাচনটা করেছি। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বলেছিলেন তারা জামিন দেবেন কিন্তু দেননি। আজকে তাদের জামিন হলো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort