রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসে কাকে খোঁচা দিলেন পরী?

  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৪.১২ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

সম্প্রতি নায়ক শরীফুল রাজের সঙ্গে অভিনেত্রী তানজিন তিশা ও সুনেরাহর কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। আপত্তিকর কথোপকথনের সেসব ভিডিও নিয়ে নেটদুনিয়ায় ওঠে সমালোচনার ঝড়।

আপত্তিকর কথোপকথনগুলো নিছিক বন্ধুত্বের সম্পর্কের বহিঃপ্রকাশ বলেই দাবি করেছিলেন শরীফুল রাজ। বিষয়টি নিয়ে সে সময় পরীমণি-রাজ ও সুনেরাহর মধ্যে ত্রিমুখী বাকযুদ্ধ কম হয়নি। এ ঘটনার পর থেকে আর একসঙ্গে থাকছেন না তারকা দম্পতি পরীমণি ও শরীফুল রাজ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) পরীমণি ফেসবুকে একটি পোস্ট করেছেন। অনেকে মনে করছেন, এই পোস্টের মাধ্যমে ‘ভালো বন্ধুত্বের সম্পর্ক’ দাবি করা স্বামী রাজকে খোঁচা দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে পরীমণি লিখেছেন, ‘একজন যে সেদিন বন্ধু বন্ধু বলতে বলতে হারিয়ে গেল! বন্ধুদের বন্ধুত্বের ব্যাখ্যা নিয়ে এত বড় এক রচনা লিখে লিখে ভরিয়ে দিলো তার ফেসবুকের ওয়াল! তো, দু’দিন আগে সেই লোকের সেদিনের দাবি করা বন্ধুদের একজন এসে সেই চেয়ারে বসেই কেলিয়ে কেলিয়ে বলে গেলেন, তার নাকি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধুই নেই!

এ নায়িকা আরও লিখেছেন, ‘সুন্দর না? বন্ধু কি সেটা উনি জানেন তার মানে। যাকে তাকে, যা তা উনি বন্ধু বলে চালিয়ে যাননি। লাভ ইউ মেয়ে।’

পোস্টের শেষে লিখেছেন, ‘ছ্যাচরা ছেমরা নেহ জুতার বাড়ি খা।’

প্রসঙ্গত, শরীফুল রাজ সেসময় গণমাধ্যমে বলেছিলেন, ‘সুনেরাহ ও তানজিন তিশা ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো বন্ধু। সুনেরাহর সঙ্গে আমি দারুণ একটা সিনেমার কাজ করেছি। তিশার সঙ্গে আমার কাজও হয় নাই। কিন্তু উই অল আর গুড ফ্রেন্ড। সবাইকে নিয়ে মানুষ যেভাবে কথা বলতেছে, এটা সত্যিই অস্বস্তিকর।’

এদিকে দীর্ঘদিন ধরে পরীমণির বাসায় থাকছেন না শরিফুল রাজ। বিচ্ছেদের দিকে হাঁটছে তাদের বৈবাহিক সম্পর্ক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort