রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সরকার জনগণের সাথে প্রতারণা করেছে: জামায়াত আমীর ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া’: পুলিশ সদস্যের উন্মত্ত আচরণের ভিডিও ফেসবুকে তল্লা মসজিদ বিস্ফোরণের ছয় বছর পরও স্বজনদের মনে সেই ভয়াবহ রাতের ক্ষত পাইকপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রবীন’র উপর মেহেদী-লাকী’র হামলা জখম; আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবী নারায়ণগঞ্জ জেলার “হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কার্যকরী পরিষদে মোঃ মামুন হোসেন কে সহসাধারণ সম্পাদক পদে মনোনীত—বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে টিটুর যোগদান  সিরাজ এমপি নামে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠানে নানান অপকর্মের হোতা উজ্জ্বল নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে: সাখাওয়াত সরকারকে পাঁচ বছর স্থায়ী করতে সবাইকে নিয়ে চলতে হবে: আবুল কালাম শাওন হত্যার চার বছরেও বিচার নিয়ে আক্ষেপ পরিবারের

ইউনাইটেড ক্লাবের সহ-সভাপতি হলেন বিতর্কীত মান্নান

  • আপডেট সময় সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ৩.২৭ এএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

ফতুল্লায় বিবাহিত এক স্কুলশিক্ষিকাকে নিয়ে পালানোর অভিযোগে স্কুল কমিটির সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া সেই বিতর্কিত স্থানীয় আওয়ামী লীগ নেতা এম এ মান্নান এবার সহ-সভাপতি হলেন ফতুল্লাঞ্চলের এলিট শ্রেণীর ক্লাব হিসেবে পরিচিত ইউনাইটেড ক্লাবের।

 

ক্লাবটির নব-নির্বাচিত সভাপতি তোফাজ্জল হোসেন তাপু তার একক ক্ষমতাবলে সদস্যদের মতামতকে উপেক্ষা করে আব্দুল মান্নান কে সহ-সভাপতি পদে অধিষ্ঠিত করেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এ নিয়ে সকল শ্রেণীর পেশাজীবি মহল ও ক্লাবটির সদস্যদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃস্টি হয়েছে।

 

এর আগে স্কুল শিক্ষিকার কান্ডে সোমবার (৬ আগস্ট) দুপুরে ফতুল্লার মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে সভা শেষে ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা আব্দুল মান্নান কে অব্যাহতি ও স্কুল শিক্ষিকা কে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক এ কে এম ইব্রাহিম জানান, ‘কয়েক দিন ধরে আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও এক শিক্ষিকাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এম এ মান্নান আমাদের স্কুলের শিক্ষিকা রোমানা ফৌজিয়া দুলারিকে নিয়ে অজ্ঞাত স্থানে ঘুরতে যান।

বিষয়টি এলাকাবাসী খারাপ দৃষ্টিতে নিয়েছে এবং মিছিল সহকারে স্কুলে এসে আমাদের কাছে বিচার দাবি করেছে। পরে খোঁজ-খবর নিয়ে জানতে পারি, তারা উভয়েই বিবাহিত এবং স্বামী-স্ত্রী রেখে পরকীয়ায় আসক্ত হয়েছেন।

 

ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা দীর্ঘসময় সভা করে দুজনের বিষয় পৃথক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। স্কুলের সুনাম রক্ষার্থে সভাপতির পদ থেকে মান্নানকে অব্যাহতি ও শিক্ষিকা দুলারিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

 

এব্যাপারে ইউনাইটেড ক্লাবের নব নির্বাচিত সভাপতি তোফাজ্জল হোসেন তাপু বলেন, আমার একক ক্ষমতাবলে কাউকে কমিটিতে স্থান দিতে পারিনা। ক্লাবের সদস্যদের সমর্থন নিয়েই কমিটি গঠন করা হয়।

 

তাছাড়া এম এ মান্নানের বিরুদ্ধে নারী ঘটিত ঘটনার যে অভিযোগ উঠেছে এটা ক্লাব সংশ্লিষ্ট না, তাদের পারিবারিক বিষয়। এটার সাথে ক্লাবের কোন সম্পর্ক নেই। তবে ক্লাবের কার্যকরি পরিষদ যদি এম এ মান্নানের ব্যাপারে অনাস্থা দেয় সেটা ক্লাব কর্তৃপক্ষ দেখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort