সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ইউক্রেন যুদ্ধের ‘রহস্যময়’ ড্রোন ক্রোয়েশিয়ায় বিধ্বস্ত!

  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২, ৩.৪১ এএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

ইউক্রেন যুদ্ধের প্রভাব গিয়ে পড়েছে সুদূর ক্রোয়েশিয়াতেও। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে একটি সামরিক ড্রোন বিধ্বস্ত হয় বলে বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাগরেবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জারুন জেলায় ওই ড্রোনটি বিস্ফোরিত হয়। স্থানীয় বাসিন্দারা একটি ছাত্রাবাসের কাছে গর্ত এবং ড্রোনের ধ্বংসাবশেষ দেখতে পান।

এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছেন জাগরেবের মেয়র টমিস্লাভ তোমাসেভিচ।

তবে কোস্টারিকার ওপর আক্রমণের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে দেশটির প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ জানিয়েছেন।

এদিকে ড্রোনটি মাটিতে আছড়ে পড়ার সময় এক সাইকেল আরোহী পড়ে গিয়ে আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ধ্বংসাবশেষে থেকে পাওয়া অংশে সিরিলিক অক্ষর এবং একটি পাঁচ তারকা চিহ্ন দেখে স্থানীয় বিশেষজ্ঞরা ধারণা করছেন ড্রোনটি সোভিয়েত যুগের টিইউ-১৪১ অনুসন্ধান বিমান। এই ধরনের বিমানের সাহায্যে শত্রুকবলিত এলাকার কাছাকাছি জায়গা পরিদর্শন করে শত্রুর শক্তি নির্ণয় করা হয়।

ড্রোনটি সোভিয়েত যুগের হওয়া সত্ত্বেও, ২০১৪ সালে এবং বর্তমানে চলমান সংঘাতে ইউক্রেনের সেনাবাহিনী এটি ব্যবহার করছে।

এদিকে ড্রোনটি কিভাবে ক্রোয়েশিয়ার মাটিতে আছড়ে পড়ল তা নিয়ে দেশটির গণমাধ্যমে চলছে জল্পনা। এ ব্যাপারে কোস্টারিকায় অবস্থিত ইউক্রেন দূতাবাস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা এই ড্রোনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা বিষয়টি অস্বীকার করেছে।

ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরে অবস্থিত শহর জাগরেবের জন্য এই ঘটনা নজিরবিহীন বলে মেয়র টমিস্লাভ তোমাসেভিচ জানিয়েছেন।

ড্রোনটি ইউক্রেনে ও ক্রোয়েশিয়া–দুই দেশেরই সীমান্তবর্তী হাঙ্গেরির ওপর দিয়ে সেখানে এসে বিধ্বস্ত হয় বলে ক্রোয়েশিয়ার সরকার জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort