বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজনীতি ও আমলাতন্ত্রের দুর্নীতির চক্রে রাষ্ট্রের ক্ষয় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বন্দরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনৈতিক আবদার না মেটানোয় ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ টঙ্গিবাড়ীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বহুতল ভবন হিসেবে নতুন রূপে ফিরবে জিয়া হল: এমপি কালাম কুমির আতঙ্কে দিন পার করছেন বন্দরের তিনগাঁওবাসী, উদ্ধারে চলছে তৎপরতা বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যা, গ্রেপ্তার তাফসীর স্বাধীন রাষ্ট্র, পরাধীন মানুষ—বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি ভাঙ্গায় নামজারি নিয়ে বিস্ফোরক অভিযোগ, বিক্রি হয়ে যাওয়া জমিতেও ‘কাল্পনিক নামজারি’

ইউক্রেন ইস্যুতে ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে চীন: শি জিনপিং

  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩.৪৯ এএম
  • ৩০২ বার পড়া হয়েছে

রাশিয়া সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ইউক্রেন ইস্যুতে ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে চীন। মঙ্গলবার (২১ মার্চ) মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এর আগে সোম ও মঙ্গলবার দুই দিনে তিন দফা পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি।

বক্তব্যে মানবিক সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তা কথা তুলে ধরার পর ইউক্রেন নিয়ে চীনের শান্তি পরিকল্পনা নিয়ে কথা বলেন শি জিনপিং। তিনি বলেন, চীন শান্তির পক্ষে।

গত মাসে চীনের প্রস্তাবিত শান্তি প্রস্তাবের কথা তুলে শি জিনপিং বলেন, জাতিসংঘ চার্টার ও নিরপেক্ষ অবস্থানের আলোকে ইউক্রেন ইস্যুতে চীন নিজের অবস্থান প্রকাশ করেছে।

তিনি বলেছেন, তার সরকার সক্রিয় পুনর্মিলন এবং সব সময় শান্তি ও সংলাপের পক্ষে।

মস্কোতে পুতিনের সঙ্গে সময় কাটানো এবং ঐতিহ্যবাহী আতিথেয়তা ও উষ্ণ অভ্যর্থনার জন্য খুব খুশি বলে উল্লেখ করেছেন চীনা প্রেসিডন্ট।

তিনি বলেছেন, দুই নেতা একে অপরকে দশ বছরের বেশি সময় ধরে সমর্থন করে যাচ্ছেন এবং তা অব্যাহত থাকবে। আমাদের আলোচনা হয়েছে খোলামেলা, অবাধ ও বন্ধুত্বপূর্ণ।

ক্রেমলিনে সাংবাদিকদের শি বলেছেন, চীন ও রাশিয়ার সম্পর্ক দ্বিপক্ষীয় যোগাযোগের চেয়ে ঊর্ধ্বে রয়েছে। জ্বালানি বাণিজ্য, কাঁচামাল বাণিজ্য ও ইলেক্ট্রনিকস বাণিজ্যে দুই দেশ মনোযোগী হবে।

সোমবার তিন দিনের সফরে মস্কো পৌঁছান শি জিনপিং। বুধবার তার সফর শেষ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort