রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩ ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ ফতুল্লায় প্রসূতি ও সন্তানের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ এনসিপির যুগ্ম আহ্বায়ক এমপি আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক শওকত নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট যুব ইউনিটে ক্ষমতার অপব্যবহার, শারীরিক হুমকি ও বেআইনি বহিষ্কারের চাঞ্চল্যকর অভিযোগ

ইউক্রেনে ২৪ ঘণ্টায় পাঁচ ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট সময় সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৩.৪২ এএম
  • ৩৮৩ বার পড়া হয়েছে

আবারও ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। রোববার (১৬ অক্টোবর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশটিতে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, ইউক্রেন জুড়ে দফায় হামলা চালিয়েছে রাশিয়া। পুরো দেশের ৩০টিরও বেশি শহর ও গ্রামে হামলা চালায় রুশ বাহিনী। চালানো হয় ২৩টি বিমান হামলা। ঘটে ৬০টি রকেট হামলার ঘটনাও।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার সকাল পর্যন্ত পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে শত্রু পক্ষ আমাদের ঘায়েল করতে উন্মত্ত হয়েছিল। আমাদের সেনাবাহিনীও পাল্টা জবাব দিয়েছে। রাশিয়ার ২৪টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।

এদিকে, ইউক্রেনের কাছে একটি রাশিয়ান সামরিক প্রশিক্ষণ গ্রাউন্ডে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন হামলাকারীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গুলি ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়, শনিবার (১৫ অক্টোবর) ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোড অঞ্চলে ‘সন্ত্রাসী’ হামলা হয়। দুজন হামলাকারী এর নেপথ্যে ছিলেন। তাদের মধ্যে একজন সোভিয়েত প্রজাতন্ত্রের নাগরিক। বেলগোরোডে ওই সামরিক ঘাঁটিতে রাশিয়ার স্বেচ্ছাসেবক সৈন্যরা অনুশীলন করছিলেন। এ সময় তারা গুলি চালান হামলাকারীরা। পাল্টা গুলিতে হামলাকারীরাও নিহত হন।

রাশিয়ার গণমাধ্যম সোটা ভিশন দাবি করেছে, ইউক্রেনীয় সীমান্তের কাছে ও বেলগোরোডের প্রায় ১০৫ কিলোমিটার (৬৫ মাইল) দক্ষিণ-পূর্বে সোলোতিতে নামে একটি ছোট শহর এ হামলার ঘটনাটি ঘটে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ বাহিনীকে শক্তিশালী করার ঘোষণার পরই এ ঘটনাটি ঘটে।

এ ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ এক সাক্ষাৎকারে জানান, বেলগোরোডে হামলাকারীরা মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের ছিলেন। ধর্ম নিয়ে বিতর্কের ঘটনায় তারা রুশ সেনাদের ওপর গুলি চালায়।

আল জাজিরা তাৎক্ষণিকভাবে আরেস্টোভিচের মন্তব্য নিশ্চিত করতে পারেনি।

একই দিন রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের গুরুত্বপূর্ণ একটি বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এ তথ্য নিশ্চিত করে ইউক্রেনের বিদ্যুৎ বিভাগ।

সংশ্লিষ্টরা বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি ইউক্রেনারগো। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, সামনের দিনগুলোয় আরও বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।

সম্প্রতি রাশিয়া অধিকৃত ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ ঘটে। মূলত, তার পর থেকেই ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়ে রাশিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort