রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ইউক্রেনে ভয়াবহ বোমা হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৩

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৯.৩৮ এএম
  • ১১৮ বার পড়া হয়েছে

ইউক্রেনে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। পূর্ব ইউরোপের এই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রুশ সামরিক বাহিনীর হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বোমা হামলায় অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টেলিগ্রাম পেইজে পোস্ট করা গ্রাফিক ফুটেজে দেখা গেছে, শহরের রাস্তায় আহত রক্তাক্ত বেসামরিক নাগরিকদের চিকিৎসা সেবা দিচ্ছেন জরুরি পরিষেবার কর্মীরা।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, “শহরে বিমান বোমা হামলার চেয়ে নৃশংস আর কিছু নেই, সাধারণ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হবে জেনেও (এই হামলা চালানো হয়েছে।”

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বুধবার টেলিগ্রামে বলেছে, হামলায় বহু উঁচু আবাসিক ব্লক, শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আরও বলা হয়, ধ্বংসাবশেষ একটি ট্রাম ও বাসের ওপর আছড়ে পড়ে যার ভেতরে যাত্রীরা ছিলেন।

আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ বলেছেন, রাশিয়ার বাহিনী শহরের একটি আবাসিক এলাকায় গাইডেড বোমা নিক্ষেপ করেছে এবং হামলায় অন্তত দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort