মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ইউক্রেনকে পুরোনো সাঁজোয়া যান ও নতুন ক্ষেপণাস্ত্র দেবে ফ্রান্স

  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৮.৪৯ এএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে একটি নতুন সহায়তা প্যাকেজের অংশ হিসাবে ফ্রান্স ‘শত শত’ পুরোনো সাঁজোয়া যান এবং বিমান বিধ্বংসী নতুন ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান রোববার (৩১ মার্চ) এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

ফরাসি সংবাদমধ্যম লা ট্রিবিউন দিমাঞ্চ-কে দেওয়া এক সাক্ষাৎকারে লেকর্নু বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার পর নতুন সামরিক সহায়তা প্যাকেজ দেওয়ার কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ওই সহায়তা প্যাকেজে পুরোনো সব ফরাসি সামরিক সরঞ্জাম থাকবে। যা এখনও কার্যকরী।’

লেকর্নু বলেন, ‘রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এই অস্ত্রগুলো ইউক্রেনীয় বাহিনীর প্রয়োজন। সামরিক বাহিনী গতিশীল করতে এই অস্ত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা লালন করবে।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালে ও ২০২৫ সালের প্রথম দিকে ইউক্রেনকে শত শত সাঁজোয়া গাড়ি (ভিএবি) সরবরাহ করার কথা ভাবছে ফ্রান্স।’

লেকর্নু জানান, শত শত ভিএবি-কে নতুনভাবে প্রস্তুত করছে ফরাসি সেনাবাহিনী। এই সাঁজোয়া গাড়িগুলো ১৯৭০ দশকে প্রথম ব্যবহার করা হয়েছিল।

সাঁজোয়া গাড়ি ছাড়াও ইউক্রেনকে এসএএমপি/টি লঞ্চারগুলোর জন্য আরও অ্যাস্টার ৩০ অ্যান্টি-এয়ারক্রাফ্ট ক্ষেপণাস্ত্র দেবে ফ্রান্স। লেকর্নু বলেন, ‘এই গ্রীষ্মে ইউক্রেনে সরবরাহ শুরু করার জন্য আমরা খুব অল্প সময়ের মধ্যে দূরপাল্লার অস্ত্রশস্ত্রও তৈরি করছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort