বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

  • আপডেট সময় বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ৩.৫৫ এএম
  • ৫৫২ বার পড়া হয়েছে

আড়াইহাজারে প্রাইভেটকার ও কার্গোভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাজধানীর তুরাগ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সফিউল্লাহ জুয়েল (৪৫) নিহত হয়েছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি তদন্ত জোবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোঃ সফিউল্লাহ জুয়েল আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামের বীরমুক্তি মুক্তিযোদ্ধা কবি আজিজুর রহমানের ছেলে। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের পুরিন্দা এলাকায় প্রাইভেটকার ও কার্গোভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা জুয়েল গুরুতর আহত হন। পরে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত জুয়েলের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort