বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত কয়েকজন হিন্দু সম্প্রদায়ের প্রতি অবিচার হলে বিএনপি ও সরকার ব্যবস্থা নেবে: সাখাওয়াত পুরান ঢাকা পুনরুজ্জীবনে ১৩৭ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে রাজউক দেখার কেউ নেই, গ্রাহক হয়রানি ও ঘুষ, দুর্নীতিরআখড়া সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি রাজনৈতিক প্রতিহিংসা: দেশত্যাগের পরও রেহাই মেলেনি আওয়ামী স্বাধীন লীগ নেতা এম এ শরীফের পরিবারের, দুই দফা হামলা ও প্রাণনাশের হুমকি ফরিদপুর ভাংগা উপজেলায় মানুষের কল্যাণে পরিচিত দুই মুখ মোহাম্মদ আইয়ুব আলী মোল্লা ও মোঃ হাফিজুল ইসলাম তালুকদার নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম : নারায়ণগঞ্জে রাশেদ খান দারুসুন্নাত মহিলা মাদ্রাসা ও ইসলামী কিন্ডার গার্টেনের ২২ বছর পূর্তিতে পুরস্কার বিতরণ ও দোয়া সোনারগাঁয়ে শামিম নামে এক বখাটে যুবকের বিরুদ্ধে প্রবাস ফেরত তরুনীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ

আড়াইহাজারে সেতুতে অতিরিক্ত মালা নিয়ে চলাচল, ৪টি বালুর ট্রাক আটক

  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৩.১৮ এএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারের রামচন্দ্রদী বেইলি সেতুতে অতিরিক্ত বালু নিয়ে চলাচলের সময় চারটি বালুর ট্রাক আটক করেছে পুলিশ। শুক্রবার (১ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের নির্দেশে ট্রাকগুলো আটক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, এই সেতুটি ভেঙে যাওয়ায় নতুন করে পাশে আরেকটি সেতুর কাজ চলছে। আপাতত শুধু মানুষের চলাচলের উপযোগী আছে সেতুটি । সড়ক ও জনপদ বিভাগ থেকে এখানে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাকগুলো চলাচল করায় সেগুলো আটক করে থানায় রাখা হয়েছে। এগুলোর বিরুদ্ধে পরে ব্যবস্থা নেয়া হবে।

খোঁজ নিয়ে জানা যায়, আড়াইহাজার উপজেলার গোপালদী, আড়াইহাজার সদর, বিশনন্দি, কামরানির চরও আশপাশ এলাকায় বালুবাহি ডাম্পট্রাকের চলাচল বেশি। ডাম্প ট্রাকগুলোর কোন কাগজপত্র নেই। প্রায় দূর্ঘটনা ঘটে।

সর্বশেষ বুধবার ভোরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের সাদারদিয়া গ্রামে সুরুজ মিয়া ও জুনু মিয়ার ঘরের উপর ডাম্প ট্রাক উঠিয়ে দিয়েছে অদক্ষ চালক। এর এক সপ্তাহ আগে দক্ষিণপাড়ায় একটি ঔষধের দোকানে ডাম্পট্রাক ঢুকে পরায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে এই সকল গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort